Logo

আগামী বাজেটে বিড়ির দাম বাড়ছে না: অর্থমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জুন, ২০২৬, ১৭:৫৩
আগামী বাজেটে বিড়ির দাম বাড়ছে না: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

প্রশ্নে জানতে চাওয়া হয়, তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর অংশ হিসেবে ২০ শলাকা বিড়ির খুচরা মূল্যের ওপর বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে সম্পূরক শুল্ক এবং সুনির্দিষ্ট কর বৃদ্ধি করা হবে কি না।

জবাবে অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে বিড়ি খাতে মূল্য ও করহার আগের অর্থবছরের মতোই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নতুন অর্থবছরে বিড়ির দামে কোনো পরিবর্তন আসছে না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD