Logo

মেক্সিকোতে ট্রেলার-বাস সংঘর্ষে নিহত ১৬

profile picture
জনবাণী ডেস্ক
২৩ আগস্ট, ২০২৩, ২০:৪৬
মেক্সিকোতে ট্রেলার-বাস সংঘর্ষে নিহত ১৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সময় ভোরে দেশটির মধ্যাঞ্চলের মিয়া হুয়াতলান-কোইক্সটলাহুয়াকা মহাসড়কে এদুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মেক্সিকোতে ট্রেলারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৬ জন প্রাণহানি হয়েছে। এ ঘটনায় হয়েছেন আরও ৩৬ জন।

মঙ্গলবার (২২ আগস্ট) স্থানীয় সময় ভোরে দেশটির মধ্যাঞ্চলের মিয়া হুয়াতলান-কোইক্সটলাহুয়াকা মহাসড়কে এদুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বার্তাসংস্থা রয়টার্স বলছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৫২ জন আরোহী ছিলেন। নিহতদের মধ্যে ১৫ জন মেক্সিকান এবং একজন ভেনেজুয়েলার নাগরিক। আহত ৩৬ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মেক্সিকোর আইএনএম মাইগ্রেশন ইনস্টিটিউট জানিয়েছে, বাসে ভ্রমণকারী ৫২ জন যাত্রীর মধ্যে ১০ জন ভেনেজুয়েলার নাগরিক ছিলেন। যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে  চলতি মাসের শুরুতে পশ্চিম মেক্সিকোতে মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে ১৮ জন নিহত হন। তার আগে গত মাসে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন। তার আগে পৃথক দুটি দুর্ঘটনায় ২৫ জন নিহত হন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD