Logo

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী স্কুফের পদত্যাগ

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুন, ২০২৫, ০৬:৫৯
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী স্কুফের পদত্যাগ
ছবি: সংগৃহীত

এছাড়া দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনাও রয়েছে

বিজ্ঞাপন

নেদারল্যান্ডসের ক্ষমতাসীন ডানপন্থী জোটের বৃহত্তম দলের নেতা ও ইসলামবিরোধী রাজনীতিক গির্ট উইল্ডারস জোট থেকে সরে দাঁড়ানোর কয়েক ঘণ্টা পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডিক স্কুফ।

মঙ্গলবার (৩ জুন) পদত্যাগের এই ঘোষণা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

স্কুফের পদত্যাগের এই সিদ্ধান্ত ডাচ রাজনীতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ডিক স্কুফ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গির্ট উইল্ডারসের পিভিভি দলীয় মন্ত্রীরা মন্ত্রিসভা থেকে সরে দাঁড়াবেন। তবে বাকি মন্ত্রীরা আপাতত তত্ত্বাবধায়ক সরকার হিসাবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর পদত্যাগ ও ক্ষমতাসীন জোটে ভাঙনের পরও দেশটিতে আগামী অক্টোবরের আগে নতুন নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা কম। ঐতিহাসিকভাবে ভঙ্গুর ডাচ রাজনৈতিক পরিমণ্ডলে সরকার গঠনের প্রক্রিয়ায় সাধারণত কয়েক মাস সময়ের দরকার হয়।

বিজ্ঞাপন

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর পদত্যাগের এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইউরোপজুড়ে কট্টর ডানপন্থার উত্থান ঘটছে। পাশাপাশি অভিবাসন ও জীবনযাত্রার ব্যয় নিয়ে জনমনে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে; যা ইউরোপের ঐক্য এবং রাশিয়া ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নীতিগত অবস্থানে প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে গির্ট উইল্ডারস বলেন, আশ্রয় ও অভিবাসন ইস্যুতে জোটের অন্য তিন দল তার প্রস্তাবকে সমর্থন জানাতে রাজি হয়নি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘‘অভিবাসীদের আশ্রয় নিয়ে আমাদের পরিকল্পনায় স্বাক্ষর করা হয়নি। পিভিভি ক্ষমতাসীন জোট ছাড়ছে।’’ 

রয়টার্স বলছে, জোট সরকারে ভাঙন দেখা দেওয়ায় এই মুহূর্তে জোটের বাকি দলগুলো সংখ্যালঘু সরকার গঠন করে সামনে এগিয়ে যেতে পারে। যদিও বাস্তবে তা হওয়ার সম্ভাবনা কম। দেশটির বিরোধী দলগুলো ইতোমধ্যে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে। সূত্র: রয়টার্স, এএফপি।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD