Logo

বঙ্গবাজারে পুলিশের উপর হামলা: ৩০০ জনকে আসামি করে মামলা

profile picture
জনবাণী ডেস্ক
৭ এপ্রিল, ২০২৩, ১২:২১
বঙ্গবাজারে পুলিশের উপর হামলা: ৩০০ জনকে আসামি করে মামলা
ছবি: সংগৃহীত

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে

বিজ্ঞাপন

বঙ্গবাজারে পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর বংশাল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ডিএমপির লালবাগ বিভাগের ডিসি জাফর হোসেন জানান, বঙ্গবাজারে অগ্নিনির্বাপণের সময় ফায়ার সার্ভিসের সদরদপ্তর ও সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে অগ্নিকাণ্ডের সময় কাজে বাধা, সদস্যদের উপর হামলা ও সদর দপ্তরে ভাঙচুরের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের কথা রয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD