Logo

৫৮ দিন ইলিশ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা

profile picture
জনবাণী ডেস্ক
১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪:৩৪
৫৮ দিন ইলিশ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ১৫ এপ্রিল

বিজ্ঞাপন

প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন পর্যন্ত বাংলাদেশের নদী ও সাগরের সব জায়গায় ইলিশ ধরা বন্ধ থাকবে বলে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন রমজান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, একইসঙ্গে এই ৫৮ দিন ইলিশ পরিবহন, মজুত,বাজারজাতকরণ, ক্রয় ও বিক্রি কার্যক্রমও নিষিদ্ধ থাকবে।

 

এ সময় আসন্ন রমজানে মাছ, মাংস, দুধ ও ডিমের সরবরাহ এবং মূল্য নিয়ন্ত্রণে নিজেদের উদ্যোগের কথা জানিয়ে তিনি আরও বলেন, ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানীতে সাশ্রয়ী মূল্যে ব্রয়লার মুরগি, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

ফরিদা আখতার বলেন, ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, প্রতি ডজন ডিম ১১৪ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রয় হবে।

 

রাজধানীর ২৫টি স্থানে গাড়িতে করে এসব পণ্য ন্যায্য দামে বিক্রয় করা হবে বলেও সংবাদ সম্মেলনে তিনি জানান।

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD