চলতি বছর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৩ টি সামরিক মহড়া হবে

বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চলতি বছরে তিনটি যৌথ সামরিক মহড়া এবং একটি নতুন প্রযুক্তি কর্মসূ
বিজ্ঞাপন
বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চলতি বছরে তিনটি যৌথ সামরিক মহড়া এবং একটি নতুন প্রযুক্তি কর্মসূচির মাধ্যমে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করছে।
রবিবার (২০ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস এক মিডিয়া নোটে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দূতাবাস বলছে, টাইগার লাইটনিং মহড়া : টানা চতুর্থ বছরের মতো বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক টাইগার লাইটনিং মহড়া পরিচালনা করবে। বাস্তবধর্মী প্রশিক্ষণের মাধ্যমে সৈনিকরা সন্ত্রাসবিরোধী অভিযান, শান্তিরক্ষা, জঙ্গলে অভিযান, আহতদের চিকিৎসার জন্য দ্রুত সরিয়ে নেওয়া এবং তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস (আইইডি) প্রতিরোধের জন্য প্রস্তুতি অর্জন করবে।
টাইগার শার্ক ২০২৫ মহড়া : টাইগার শার্ক (ফ্ল্যাশ বেঙ্গল সিরিজের অংশ) একটি যৌথ প্রশিক্ষণ মহড়া, যেখানে দুই দেশের বিশেষ বাহিনী যুদ্ধকৌশল অনুশীলন করে। ২০০৯ সাল থেকে চলমান এ মহড়ায় প্যাট্রোল বোট পরিচালনা এবং স্বল্পপাল্লার অস্ত্রের লক্ষ্যভেদে দক্ষতা অর্জনের অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে, যা বাংলাদেশ স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ এবং প্যারা কমান্ডো ব্রিগেডকে সংকট মোকাবিলায় আরও দক্ষ করে তুলবে। এই যৌথ মহড়ার বিশেষ আকর্ষণ হলো উভয় দেশের ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম।
বিজ্ঞাপন
প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া : বাংলাদেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যাসিফিক অ্যাঞ্জেল। এই মহড়ায় আমাদের প্রতিরক্ষা সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক, আমাদের সি-১৩০ বহরকে তুলে ধরা হবে, যা দুর্যোগকালে আকাশপথে সরঞ্জাম সরবরাহ ও চলাচল সংক্রান্ত অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মহড়া অনুসন্ধান ও উদ্ধার (এসএআর) এবং অ্যারোমেডিকেল কার্যক্রমের ওপরও গুরুত্ব দেয়, যা মানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াবে।
বিজ্ঞাপন
নতুন সংযোজন: আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক ইউএএস কর্মসূচি
বিজ্ঞাপন
এই বছর থেকে চালু হচ্ছে আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক নামে মানববিহীন আকাশযান (UAS) প্রযুক্তির একটি নতুন যুগান্তকারী উদ্যোগ।
বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর যৌথ রেজিমেন্ট এই ড্রোন সিস্টেম পরিচালনা করবে। এটি সমুদ্রসীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা, ও শান্তিরক্ষা মিশনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
এসডি/








