Logo

আত্মসমর্পণ করে জামিন পেল এমপি পুত্র ইরফান সেলিম

profile picture
জনবাণী ডেস্ক
১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৯
আত্মসমর্পণ করে জামিন পেল এমপি পুত্র ইরফান সেলিম
ছবি: সংগৃহীত

আত্মসমর্পণ করে জামিন চাইলে আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূর

বিজ্ঞাপন

হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে কাউন্সিলর ইরফান সেলিমকে জামিন দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) আত্মসমর্পণ করে জামিন চাইলে আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূর।

বিজ্ঞাপন

এর আগে আদালত ইরফান সেলিমসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এদিন শুনানিকালে অনুপস্থিত থাকায় ইরফানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

বিজ্ঞাপন

মামলার অপর চার আসামি হলেন- ইরফান সেলিমের দেহরক্ষী জাহিদুল মোল্লা, গাড়িচালক মীজানুর রহমান, মদীনা গ্রুপের প্রটোকল অফিসার এ বি সিদ্দিক দীপু ও সহযোগী কাজী রিপন।

মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা শাখার এসআই মমিনুল হক ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD