Logo

গোপনে সংবাদ সম্মেলন ডেকে এনসিপির ৪ নেতার পদত্যাগ

profile picture
জনবাণী ডেস্ক
১০ আগস্ট, ২০২৫, ২২:৩৫
418Shares
গোপনে সংবাদ সম্মেলন ডেকে এনসিপির ৪ নেতার পদত্যাগ
ছবি: সংগৃহীত

অনেকটা তরিঘরি করে কয়েকজন সাংবাদিক ডেকে ঘরোয়া পরিবেশে সংবাদ সম্মেলন ডেকে সমন্বয় কমিটির পদ ছাড়লেন মাদারীপুর জেলার শিবচরে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) চার নেতা।

বিজ্ঞাপন

অনেকটা তরিঘরি করে কয়েকজন সাংবাদিক ডেকে ঘরোয়া পরিবেশে সংবাদ সম্মেলন ডেকে সমন্বয় কমিটির পদ ছাড়লেন মাদারীপুর জেলার শিবচরে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) চার নেতা। সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা সমন্বয় কমিটি থেকে একজন যুগ্ন সমন্বয়কারী ও তিন জন সদস্য এ একসাথে  পদত্যাগের ঘোষণা দেন।

শনিবার (৯আগষ্ট) বিকেলে অনেকটা গোপনেই সংবাদ সম্মেলনের মাধ্যমে শিবচরে জাতীয় নাগরিক পার্টির চার নেতা একসাথে পদত্যাগের ঘোষণা করেন। পদত্যাকারী নেতৃবৃন্দ হলেন শিবচর উপজেলা সমন্বয় কমিটি যুগ্ন সমন্বয়কারী শাকিল খান, তিনজন উপজেলা সমন্বয় কমিটির পদত্যাগকারী সদস্যরা হলেন মো. রিয়াজ রহমান, সদস্য মহিউদ্দিন, সদস্য কাজী রফিক। 

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতৃবৃন্দরা বলেন, আমরা শিবচর উপজেলার কর্মী হিসেবে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। দেশের কল্যাণ এবং একটি নতুন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা এ সংগঠনে যোগ দিয়েছিলাম।পরবর্তীতে এই কমিটি রাজনৈতিক সংগঠন ‘জাতীয় নাগরিক পার্টি (এমসিপি)’ নামে পরিচিতি লাভ করলে, আমরা স্বয়ংক্রিয়ভাবে উক্ত দলে অন্তর্ভুক্ত হয়ে যাই।

বিজ্ঞাপন

আমরা কোনো রাজনৈতিক পরিবার থেকে আসিনি। কোটা আন্দোলনসহ বিভিন্ন সময়ের গণআন্দোলনে ছাত্রসমাজের পাশে থেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। যদিও রাজনীতিতে আমাদের অভিজ্ঞতা সীমিত,তবুও দেশপ্রেম ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা দলে যুক্ত হয়েছিলাম। কিন্তু বর্তমান দলের অভ্যন্তরীণ বাস্তবতা এবং পারিবারিক চাপে আমরা মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও যোগাযোগ রক্ষার প্রয়োজনে পারিবারিক সম্পর্কে টানাপোড়েনও সৃষ্টি হয়েছে।

কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি যে, শিবচর থানায় দল পরিচালনার দায়িত্ব কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে, যাঁরা আদর্শিক, নৈতিক ও সাংগঠনিকভাবে সম্পূর্ণ অযোগ্য। এর ফলে দলের প্রকৃত, নিষ্ঠাবান ও ত্যাগী কর্মীরা যথাযথ মর্যাদা ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ধরনের নেতৃত্বের মাধ্যমে শিবচরের ইতিবাচক পরিবর্তন বা টেকসই উন্নয়ন সম্ভব নয়।

বিজ্ঞাপন

এই প্রেক্ষাপটে, দীর্ঘ আত্মবিশ্লেষণ ও গভীর চিন্তাভাবনার পর আমরা সজ্ঞানে ও সম্পূর্ণ স্বেচ্ছায় জাতীয় নাগরিক পাটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নই।

বিজ্ঞাপন

এদিকে তরিঘরি করে অনেকটা গোপনে সংবাদ সম্মেলন ডেকে পদ ছাড়ায় জনমনে দেখা দেয় নানা প্রশ্ন।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD