Logo

খেলার মাঠেই প্রাণ গেল ক্রিকেটারের

profile picture
জনবাণী ডেস্ক
২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১৬:০৬
খেলার মাঠেই প্রাণ গেল ক্রিকেটারের
ছবি: সংগৃহীত

বসন্ত রাঠৌর বল করার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন।

বিজ্ঞাপন

ভারতের খেলার মাঠে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির আহমেদাবাদ রাজ্যে একটি ম্যাচে খেলার সময় হার্ট অ্যাটাকে মারা যান বসন্ত রাঠৌর নামের এক ক্রিকেটার।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বসন্ত রাঠৌর বল করার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এ নিয়ে দেশটির গুজরাটে ১০ দিনে তিন ক্রিকেটার মারা গেলেন।

বিজ্ঞাপন

জানা গেছে, গুজরাটের পণ্য পরিষেবা কর (জিএসটি) দপ্তরের কর্মী ছিলেন ৩৪ বছর বয়সী বসন্ত। ক্রিকেটকে অনেক ভালোবাসতেন তিনি। সেই ক্রিকেট খেলতে খেলতেই পাড়ি দিলেন না ফেরার দেশে।

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানায়, হৃদরোগে আক্রান্ত হওয়ায় মৃত্যু হয়েছে বসন্তের। বস্ত্রপুরের এই বাসিন্দার স্ত্রীও রয়েছেন।

এর আগে গত ১০ দিনে বসন্তের আগে দুই ক্রিকেটার রাজকোটের বাসিন্দা প্রশান্ত ভারোলিয়া (২৭) এবং সুরাতের বাসিন্দা জিগ্নেশ চৌহান (৩১) মারা যান। সকলেরই মৃত্যু হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হয়েছে। পর পর এমন ঘটনায় গুজরাটের ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD