Logo

তারকা খেলোয়াড় ঋতুপর্ণার ঘর নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৯ জুন, ২০২৬, ১৮:৩৭
তারকা খেলোয়াড় ঋতুপর্ণার ঘর নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার জন্য ঘর নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের বিরতির সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম ভরসার নাম ঋতুপর্ণা চাকমা। দেশের ফুটবলে সাম্প্রতিক সাফল্যগুলোতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ২০২২ ও ২০২৪ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে দলের অন্যতম প্রধান খেলোয়াড় ছিলেন তিনি।

বিজ্ঞাপন

এ ছাড়া ২০২৫ সালে প্রথমবারের মতো বাংলাদেশের নারী ফুটবল দল এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার অভিযানে ঋতুপর্ণার অবদান ছিল উল্লেখযোগ্য।

পার্বত্য অঞ্চলের সাধারণ পরিবার থেকে উঠে আসা এই ফুটবলার জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের মাধ্যমে দেশের অসংখ্য নারী খেলোয়াড়ের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD