Logo

মুকসুদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময়

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জানুয়ারি, ২০২৩, ১৮:২৯
মুকসুদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময়
ছবি: সংগৃহীত

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং সাংবাদিকদের বিভিন্ন দাবিদাওয়া বাস্তবায়ন করার জন্য প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

গোপালগঞ্জর মুকসুদপুরে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু'র সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি সভাপতিত্ব করেন। 

বিজ্ঞাপন

মুকসুদপুর সরকারি কলেজের প্রভাষক মাহাবুব হাসান বাবরের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত মিয়া, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো.ছিরু মিয়া, সহ-সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, সহ-সভাপতি সরদার মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক কাজী ওহীদুল ইসলাম, হাদিউজ্জামান হাদি, তারিকুল ইসলাম।

বিজ্ঞাপন

এছাড়া প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, পরেশ বিশ্বাস, প্রেসক্লাবের সদস্য হাফিজুর রহমান লেবু, মশিউর রহমান জনি, শামসুল আরেফিন মুক্তা, মেহের মামুন, কে.এম আবুবকর সিদ্দিক, হোসাইন আহমেদ, সাংবাদিক লিয়াকত আলী, কায়ুম শরিফ, পান্নু মাতুব্বর, আজম শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং সাংবাদিকদের বিভিন্ন দাবিদাওয়া বাস্তবায়ন করার জন্য প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD