Logo

নকলা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রথম পরামর্শ সভা

profile picture
উপজেলা প্রতিনিধি
নকলা, শেরপুর
৯ জুন, ২০২৬, ১২:৫০
নকলা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রথম পরামর্শ সভা
ছবি: প্রতিনিধি

শেরপুরের নকলা পৌরসভার পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) প্রণয়নের লক্ষ্যে প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জুন) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে নকলা পৌরসভা। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম (IUGIP)-এর আওতায় দেশের ১৫টি পৌরসভার জন্য মহাপরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সভায় পৌর এলাকার বর্তমান অবকাঠামোগত অবস্থা, নাগরিক সেবার মানোন্নয়ন, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

পরামর্শ সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা এবং সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। তারা বিশেষ করে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক অবকাঠামো উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

সভায় বক্তারা বলেন, একটি কার্যকর মহাপরিকল্পনা প্রণয়ন করা গেলে নকলা পৌরসভাকে আধুনিক, বাসযোগ্য ও নাগরিকবান্ধব নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এজন্য পরিকল্পনা প্রণয়নের প্রতিটি ধাপে স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নকলা পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং টেকসই নগর ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD