Logo

পিরোজপুরের ভান্ডারিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
৯ জুন, ২০২৬, ১৫:১৩
পিরোজপুরের ভান্ডারিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪০৫ পিস ইয়াবাসহ মুহাম্মদ মওদুদ ওরফে শহিদ সরদার (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৮ জুন) উপজেলার মধ্য মেদিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শহিদ সরদার ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমানের তদারকিতে অভিযানটি পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাহবুবের তত্ত্বাবধানে একটি বিশেষ দল গঠন করা হয়। এসআই (নিরস্ত্র) মো. আতিকুর রহমানের নেতৃত্বে টিমটি ভান্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ভিটাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য মেদিরাবাদ গ্রামের হরিদাসের বসতঘরের সামনে থেকে ৪০৫ পিস ইয়াবাসহ শহিদ সরদারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পিরোজপুর জেলা পুলিশ আরও জানায়, জেলাকে মাদকমুক্ত রাখতে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করা হচ্ছে। মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD