Logo

বাগেরহাটে ধর্ষণের শিকার ৬ বছরের শিশু

profile picture
জেলা প্রতিনিধি
বাগেরহাট
৯ জুন, ২০২৬, ১৭:২৭
বাগেরহাটে ধর্ষণের শিকার ৬ বছরের শিশু
ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারী উপজেলায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

ভুক্তভোগী শিশুর বাবা মঙ্গলবার মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিমল ভক্ত উপজেলার ঝালোডাংগা গ্রামের মৃত গিরিশ চন্দ্র ভক্তের ছেলে। চিতলমারী থানার অপারেশন দায়িত্বে থাকা কর্মকর্তা রোকেয়া খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মামলার বিবরণ অনুযায়ী, শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। গত রোববার (৭ জুন) দুপুরে প্রাইভেট পড়ার জন্য প্রতিবেশী সহপাঠীকে ডাকতে গেলে পরিমল ভক্ত তাকে জোর করে ঘরে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD