Logo

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আরমানিটোলার ভবন, ধসে পড়েছে একাংশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর, ২০২৫, ১৩:১৫
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আরমানিটোলার ভবন, ধসে পড়েছে একাংশ
ছবি: সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পে রাজধানীর আরমানিটোলার কসাইটুলিতে একটি ৫ তলা ভবনের একাংশ ধসে পড়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে ধারণা করা হচ্ছে এবং এর কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ (শুক্রবার) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন।

আফটার শকের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ফারজানা সুলতানা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী— এই ধরনের ভূমিকম্পের পর ছোটোখাটো আফটার শকের সম্ভাবনা থাকতেই পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত তেমন সম্ভাবনা আমরা দেখতে পাইনি।

বিজ্ঞাপন

এর আগে, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। তারও আগে ২৮ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি আরেকটি ভূমিকম্পটি আঘাত হানে। সেসময়ও ভূমিকম্পের দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল ৷

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD