রোহিঙ্গা গণহত্যার বিচার কার্যকরে তৎপর মালয়েশিয়া
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর সংঘটিত গণহত্যার বিচার এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে উদ্যোগ নিচ্ছে মালয়েশিয়া। এ লক্ষ্যে জাতিসংঘ, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে আলোচনা করবে দেশটি।
২২ নভেম্বর, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
নিজের বাসায় সোলার প্যানেল বসিয়ে মানুষকে উৎসাহিত করছেন বিদ্যুৎমন্ত্রী
দেশে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ( সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি) জ্বালানির বাড়ানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসার ছাদে স্থাপন করা হয়েছে ৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল।
হীরার নেকলেস পাহারায় চারজন, জেনিফারের গলার গয়নার দাম কত?
হলিউড তারকা জেনিফার লোপেজের সাজপোশাক বরাবরই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। তবে এবার তাঁর পোশাকের চেয়ে বেশি আলোচনা তৈরি করেছে গলায় পরা একটি হীরার নেকলেস। ১৮৬ ক্যারেটের এই মূল্যবান গয়নাটির নিরাপত্তায় দায়িত্ব পালন করেছেন চারজনের একটি বিশেষ দল। তাঁদের মধ্যে ছিলেন দুজন সশস্ত্র পুলিশ কর্মকর্তা।
শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান এমপিকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে সদস্য সচিব করা হয়েছে।
ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। এসব সহিংসতার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নীতির সমালোচনা করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
চমক নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল’
স্পোর্টস রিপোর্টার: সংবাদ সংগ্রহ, মাঠে ছুটে চলা, নিউজরুমের ব্যস্ততা আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিবেদন তৈরির মধ্যেই প্রতিদিন কাটে সংবাদকর্মীদের কর্মজীবন। পেশাগত এই ব্যস্ততার বাইরে সহকর্মীদের সঙ্গে কিছুটা সময় আনন্দ ও বিনোদনে কাটানোর সুযোগও খুব বেশি মেলে না। সেই একঘেয়েমি ও কর্মব্যস্ততার মধ্যে প্রাণের সঞ্চার করতে এবার সাংবাদিকদের জন্য ফুটবল উৎসবের আয়োজন করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতাদেশ নিয়ে আপিল শুনানি সোমবার
বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হবে সোমবার (২৩ নভেম্বর)। শুনানির জন্য আবেদনটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ডিপিডিসি’র প্রকৌশলীদের অবহেলা পর্ব-২ / বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎকর্মীর লাশ, এমডির চোখে কালো চশমা
রাজধানীর বিদ্যুৎ বিতরণব্যবস্থার দায়িত্বে থাকা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) অভ্যন্তরে কর্মীদের নিরাপত্তা নিয়ে ভয়াবহ অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাচ্ছেন বিদ্যুৎকর্মীরা। কিন্তু মৃত্যুর পরও থামছে না দায়িত্ব এড়ানোর প্রবণতা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পরিবর্তে ঘটনাকে আড়াল করা, নিহতের পরিবারকে চাপ প্রয়োগ এবং তদন্ত প্রতিবেদন প্রভাবিত করার মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে।


























































































