মাঝেমধ্যে আমারও বিরতি নিতে ইচ্ছে করে: শ্রেয়া ঘোষাল

বছরের শুরুতেই প্লেব্যাক জগতকে বিদায় জানিয়েছেন অরিজিৎ সিং, যা ভক্তদের মধ্যে বড় ধাক্কা সৃষ্টি করেছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার একই ধরনের অনুভূতি প্রকাশ করলেন সুরের সম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সহকর্মী অরিজিৎ সিংয়ের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তের প্রশংসা করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘মাঝেমধ্যে আমারও খুব বিরতি নিতে ইচ্ছে করে। অরিজিৎ অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে। ও মন থেকে একজন প্রকৃত শিল্পী গান থেকে কী উপার্জন হলো বা হলো না, সেটা ও কখনও ভাবে না। ও শুধু সেটাই করে যা ওকে মানসিক প্রশান্তি দেয়।’
অরিজিতের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে তিনি আরও বলেন, সংগীতের প্রতি এই গভীর মমতা, এটাই শ্রোতাদের সঙ্গে ওর সংযোগ তৈরি করে। গান ওর কাছে সবকিছুর ঊর্ধ্বে। অরিজিতের এই সিদ্ধান্ত আমাকে ও অনুপ্রাণিত করেছে।
বিজ্ঞাপন
‘লিপ সিঙ্ক’ বা ঠোঁট মেলানোর সংস্কৃতি নিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেন এই শিল্পী। তিনি জানান, যে দিন তাকে বাধ্য হয়ে এমন কিছু করতে হবে, সেদিনই তিনি গান ছেড়ে দেবেন। শুধু তাই নয়, ‘চিকনি চামেলি’র মতো চটুল লিরিকের গান ভবিষ্যতে আর না গাওয়ার ব্যাপারেও নিজের অনড় অবস্থানের কথা জানান তিনি।
আরও পড়ুন: অভিনেতা শামস সুমন মারা গেছেন
অরিজিৎ ও শ্রেয়া অসংখ্য সুপারহিট গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারের ক্লান্তি এবং সমসাময়িক সঙ্গীত ভাবনার পরিবর্তনকে কেন্দ্র করে এই মুহূর্তে ভক্তদের মধ্যে জল্পনা রয়েছে—শ্রেয়াও কি অরিজিৎ সিংয়ের মতো দীর্ঘ বিরতির পথে হাঁটবেন? সাম্প্রতিক মন্তব্যে সেই প্রশ্নের ইঙ্গিত স্পষ্ট।
বিজ্ঞাপন








