মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সংসারে এসেছে নতুন অতিথি। বিয়ের প্রায় দুই বছর পর প্রথমবার মা-বাবা হলেন এই তারকা দম্পতি।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে মা হওয়ার সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সোহিনী। এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
চলতি বছরের জুনে প্রথমবার সোহিনীর মা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে তখন বিষয়টি নিয়ে সোহিনী ও শোভন আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। পরে সেই গুঞ্জনই সত্যি হলো। প্রথম সন্তানের আগমনে এখন নতুন অধ্যায় শুরু হলো তাদের দাম্পত্য জীবনে।
২০২৪ সালের ১৫ জুলাই ঘরোয়া আয়োজনে শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী সরকার। বেশ গোপনীয়তা বজায় রেখেই সম্পন্ন হয়েছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
বিজ্ঞাপন
অভিনয়ের দিক থেকে সম্প্রতি সোহিনীকে দেখা গেছে ‘ফেরা’ চলচ্চিত্রে। তবে মাতৃত্বের এই বিশেষ সময়ে আপাতত অভিনয় থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সন্তানকে সময় দেওয়ার জন্য আপাতত নতুন কোনো কাজ হাতে নিচ্ছেন না এই অভিনেত্রী।








