Logo

ভাষার উচ্চারণ নিয়ে সমালোচনা, রাশমিকার কড়া জবাব

profile picture
বিনোদন ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৩৪
ভাষার উচ্চারণ নিয়ে সমালোচনা, রাশমিকার কড়া জবাব
ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমা দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করলেও বর্তমানে ভারতের বিভিন্ন ভাষার চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন রাশমিকা মান্দানা। তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করতে গিয়ে তার উচ্চারণ ও অ্যাকসেন্ট নিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়। এবার এসব সমালোচনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আঞ্চলিক পরিচয় ও ভাষাগত বৈচিত্র্য নিয়ে কথা বলেন রাশমিকা। সেখানে তিনি জানান, তিনি কোডাভা সম্প্রদায়ের মানুষ এবং তাদের নিজস্ব ভাষা ‘কোডাভা তাক্ক’। তবে এই ভাষায় আলাদা কোনো চলচ্চিত্রশিল্প না থাকায় ক্যারিয়ারের শুরু থেকেই তাকে অন্য ভাষার সিনেমায় কাজ করতে হয়েছে।

রাশমিকা বলেন, “আমি মূলত কোডাভা সম্প্রদায়ের মানুষ, আর আমাদের ভাষা ‘কোডাভা তাক্ক’। কিন্তু আফসোসের বিষয় হলো, আমার মাতৃভাষার কোনো নিজস্ব চলচ্চিত্র শিল্প বা ইন্ডাস্ট্রি নেই। তাই ক্যারিয়ারের শুরু থেকেই ভাষা আমার কাছে কখনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আমি প্রতিটি ভাষাকেই নিজের ভেবে গ্রহণ করেছি। আমার অনুরাগীরা, যাদের আমি নিজের পরিবার মনে করি, তারা প্রথম আমাকে তেলুগু সিনেমায় কাজের পরামর্শ দিয়েছিল। হিন্দিতে পা রাখার গল্পটাও ঠিক একই রকম। এভাবেই আমার ক্যারিয়ারের মূল ধারাটি তৈরি হয়েছে।”

পর্দায় কিংবা সাক্ষাৎকারে তার কথা বলার ধরন নিয়েও নিয়মিত মন্তব্য করা হয় বলে জানান রাশমিকা। দীর্ঘদিন ধরে এ ধরনের সমালোচনা শুনতে শুনতে এখন তিনি এসব বিষয়ে অভ্যস্ত হয়ে গেছেন বলেও জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিজের ভাষাজ্ঞান সম্পর্কে অভিনেত্রী বলেন, “আমি সব বিষয়ের কিছুটা জানি, কিন্তু কোনোটারই পুরোপুরি পণ্ডিত নই। যতক্ষণ না কোনো নির্দিষ্ট ভাষায় করা প্রশ্নের উত্তর আমি দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। এভাবেই আমি বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের প্রতি আমার শ্রদ্ধা জানানোর চেষ্টা করি।”

ভাষা ও উচ্চারণ নিয়ে আলোচনা থাকলেও রাশমিকার হাতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট। সামনে তাকে দেখা যাবে ‘রণবালী’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করছেন বিজয় দেবরাকোন্ডা। সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD