Logo

নিতম্বে আঘাত, ছুটি কাটিয়ে কাজে ফিরছেন রাশমিকা মান্দানা

profile picture
বিনোদন ডেস্ক
৩১ আগস্ট, ২০২৬, ১৪:০৭
নিতম্বে আঘাত, ছুটি কাটিয়ে কাজে ফিরছেন রাশমিকা মান্দানা
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিতম্বে আঘাত পাওয়ার কারণে প্রায় এক মাস ধরে শুটিং ও অভিনয়ের কাজ থেকে দূরে ছিলেন তিনি। এবার দীর্ঘ বিরতি শেষে আবারও শুটিং সেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাশ্মিকা তার আসন্ন সিনেমা ‘মাইসা’র শুটিংয়ের সময় নিতম্বে আঘাত পাওয়ার পর ছুটিতে ছিলেন। শুটিংয়ের সময় পাওয়া ওই চোটের কারণে তাকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছুটির সময়ের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাশমিকা। একই সঙ্গে তিনি জানিয়েছেন, খুব শিগগিরই আবার কাজে ফিরতে যাচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন রাশমিকা। সেখানে কখনও বাড়িতে সময় কাটাতে, আবার কখনও ছুটির সময়টাকে উপভোগ করতে দেখা যায় তাকে।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমি শিগগিরই কাজে ফিরছি। আর নিশ্চিতভাবেই এই সময়গুলোকে খুব মিস করব।’

রাশমিকার এই বিরতি শুরু হয়েছিল তার আসন্ন সিনেমা ‘মাইসা’র শুটিংয়ে চোট পাওয়ার পর। সিনেমাটির একটি নাচের দৃশ্যের শুটিংয়ের সময় ডান হিপে চোট লাগে তার। এরপর বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হয় তাকে।

বিজ্ঞাপন

গত ৩ আগস্ট ইনস্টাগ্রামে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্তদের আশ্বস্ত করেছিলেন রাশমিকা। অভিনেত্রী জানান, শুরুতে তিনি চোটের বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন। তবে পরপর তিনবার চোট পাওয়ার পর নিজের শরীরকে যন্ত্রের মতো নয়, মানুষের শরীর হিসেবে দেখার প্রয়োজনীয়তাও উপলব্ধি করেছেন তিনি।

চোটের ঘটনা ব্যাখ্যা করে রাশমিকা জানান, হিপের দুই পাশে চারটি করে টেন্ডন থাকে, যা হিপকে পায়ের সঙ্গে যুক্ত করে। ‘মাইসা’র নাচের দৃশ্যের শুটিংয়ের সময় ডান হিপের একটি টেন্ডন বিচ্ছিন্ন হয়ে যায়। সেটি আবার আগের অবস্থায় যুক্ত হওয়ার পরই স্বাভাবিকভাবে পা ওঠানো সম্ভব হবে বলে জানান অভিনেত্রী।

তবে নিজের এই চোটকে বড় কোনো দুর্ঘটনা হিসেবে দেখছেন না রাশমিকা। তার ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত পাওয়া চোটগুলো মূলত আকস্মিক দুর্ঘটনার ফল। বিশ্রাম ও চিকিৎসার পর শিগগিরই আবারও স্বাভাবিকভাবে কাজ শুরু করতে পারবেন বলে আশাবাদী এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD