ঢাকেশ্বরী মন্দিরে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন শাওন

শারদীয় দুর্গাপূজার বিদায়ের দিনে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সিঁদুর খেলায় অংশ নিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করেছেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। বিজয়া দশমীতে বন্ধুদের সঙ্গে আয়োজনে যোগ দেন তিনি।
বিজ্ঞাপন
ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর পূজামণ্ডপে অন্য ভক্তদের সঙ্গে উৎসবের আনন্দে মেতে ওঠেন শাওন। বুধবার (২১ অক্টোবর) সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। পরে দেবী দুর্গাকে সিঁদুর দিয়ে বরণ এবং সিঁদুর খেলার আয়োজনে অংশ নেন ভক্তরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও ছিল উৎসবমুখর পরিবেশ।
বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে আসার বিষয়ে শাওন বলেন, “আমরা বন্ধু ঈদে দিন বাসায় আসে। আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
সিঁদুর খেলার সময় অংশগ্রহণকারীরা একে অপরের কপালে সিঁদুর ও আবিরের রং ছড়িয়ে আনন্দে মেতে ওঠেন। তবে উৎসবের উচ্ছ্বাসের পাশাপাশি দেবী দুর্গার বিদায়কে ঘিরে ভক্তদের মনে ছিল বিষাদের ছোঁয়াও।
বিজ্ঞাপন
শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হওয়ার কথা রয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা বের হওয়ার পরিকল্পনা রয়েছে। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা শোভাযাত্রায় যুক্ত হওয়ার পর ঢাকার ১১টি ঘাটে বিসর্জন দেওয়া হবে।
ছয় দিনের শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে সিঁদুর খেলা ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন ভক্তরা। আনন্দ, সম্প্রীতি ও বিদায়ের আবহে মুখর হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ।








