Logo

মাদক আর সন্ত্রাস মিষ্টি কথায় নির্মূল হওয়ার জিনিস না

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৬, ১৩:৫৩
মাদক আর সন্ত্রাস মিষ্টি কথায় নির্মূল হওয়ার জিনিস না
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনা ঘিরে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। এবার এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘অভিযানের পদ্ধতি হয়তো ভুল ছিলো, কিন্তু মা’দক আর স’ন্ত্রা’স মিষ্টি কথায় নির্মূল হওয়ার জিনিস না।’

সম্প্রতি মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়াকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন ইশরাক হোসেন। এ ঘটনার পর তাঁর মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও দেখা গেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD