Logo

বিজয়কে বিয়েতে রাজি করাতে এক বছর চেষ্টা করেছিলেন রাশমিকা

profile picture
বিনোদন ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬, ১৯:১১
বিজয়কে বিয়েতে রাজি করাতে এক বছর চেষ্টা করেছিলেন রাশমিকা
ছবি: সংগৃহীত

বিজয় দেবেরাকোন্ডাকে বিয়েতে রাজি করাতে এক বছর ধরে চেষ্টা করেছিলেন রাশমিকা মান্দানা। এমনকি শতবারেরও বেশি বিয়ের প্রসঙ্গ তুলেছিলেন তিনি। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের একটি পর্বের ট্রেলারে নিজেদের বিয়ে নিয়ে এমন মজার তথ্য জানিয়েছেন এই তারকা দম্পতি।

বিজ্ঞাপন

প্রকাশিত ট্রেলারে করণ জোহর বিজয়কে প্রশ্ন করেন, রাশমিকাকে বিয়ের প্রস্তাব কি তিনিই প্রথম দিয়েছিলেন? উত্তরে রাশমিকা মাথা নেড়ে জানান, বিষয়টি তেমন নয়। এরপর বিয়ের পেছনের গল্প বলতে গিয়ে বিজয় জানান, প্রথম বিয়ের কথা তুলেছিলেন রাশমিকাই।

হাসতে হাসতে বিজয় বলেন, ‘সেই প্রথম বলেছিল, চলো আমরা বিয়ে করে নিই।’ এরপর করণের দিকে তাকিয়ে তিনি যোগ করেন, ‘ও আমাকে অন্তত ১০০ বার এই একই কথা বলেছে।’

বিজয়ের কথা শুনে রাশমিকাকে সরাসরি প্রশ্ন করেন করণ। সত্যিই কি শতবার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি? জবাবে রাশমিকা স্বীকার করেন, ‘আমি এক বছর ধরে ওর পেছনে লেগেছিলাম।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাশমিকার এই স্বীকারোক্তিতে অবাক হন করণ। অন্যদিকে, বিষয়টি নিয়ে রসিকতা করতে ছাড়েননি বিজয়ও। বিয়ের সিদ্ধান্ত নিতে সময় নেওয়া নিয়ে মজার ছলে কথা বলেন তিনি।

অনুষ্ঠানের দ্রুত প্রশ্নোত্তর পর্বেও উঠে আসে বেশ কিছু মজার মুহূর্ত। আল্লু অর্জুন ও রণবীর কাপুরের মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে রাশমিকা আল্লু অর্জুনের নাম নেন।

অন্যদিকে, রাশমিকা ছাড়া আর কোন অভিনেত্রীর সঙ্গে পর্দায় বিজয়ের রসায়ন সবচেয়ে ভালো—করণের এমন প্রশ্নের উত্তর দেওয়ার আগেই রাশমিকা বলে ওঠেন, ‘কারও সঙ্গেই না।’ স্ত্রীর কথায় সায় দিয়ে বিজয় হাসতে হাসতে বলেন, ‘সংসার জীবনের প্রথম নিয়ম হলো, স্ত্রীর সব কথায় সায় দেওয়া!’

বিজ্ঞাপন

২০১৮ সালে মুক্তি পাওয়া তেলেগু রোমান্টিক সিনেমা ‘গীত গোবিন্দম’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করেন বিজয় ও রাশমিকা। পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতেও তাদের রসায়ন দর্শকদের নজর কাড়ে। এরপর থেকেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি তারা।

অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে তেলেগু ও কোডাভা ঐতিহ্য মেনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি।

বাস্তব জীবনের পাশাপাশি পর্দাতেও আবার একসঙ্গে হাজির হয়েছেন বিজয়-রাশমিকা। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত পিরিয়ড অ্যাকশনধর্মী সিনেমা ‘রণবলী’তে অভিনয় করেছেন তারা। গত ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি বাণিজ্যিকভাবেও ভালো সাড়া পাচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD