Logo

প্রকাশ পেল বিশ্বজিতের কণ্ঠে নতুন পূজার গান ‘প্রিয় দুর্গা মা’

profile picture
বিনোদন ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৬, ১৪:৪৮
প্রকাশ পেল বিশ্বজিতের কণ্ঠে নতুন পূজার গান ‘প্রিয় দুর্গা মা’
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবের আমেজ বাড়াতে প্রকাশিত হয়েছে নতুন গান ‘প্রিয় দুর্গা মা’। রিভাইভ রেকর্ডসের ব্যানারে প্রকাশিত গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী বিশ্বজিৎ। দেবী দুর্গার বন্দনা, উৎসবের উচ্ছ্বাস এবং সম্প্রীতির বার্তা নিয়ে তৈরি গানটি ইতোমধ্যে অনলাইনে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই আয়োজনকে ঘিরে প্রতিবছর নতুন গান প্রকাশ করেন সংগীতশিল্পীরা। সেই ধারাবাহিকতায় এবারের শারদীয় উৎসবের আবহকে আরও রঙিন করে তুলতে এসেছে ‘প্রিয় দুর্গা মা’।

গানটির কথায় ফুটে উঠেছে দেবীর আগমনের আনন্দ এবং অন্ধকার দূর করে আলোর বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা। ‘বছর ঘুরে আসছে আবার করবে আঁধার দূর/ শারদীয়া মেঘের ডানায় আগমনীর সুর/’—এমন কথায় সাজানো গানটি লিখেছেন মাহী ফ্লোরা। এর সুর করেছেন শিল্পী বিশ্বজিৎ। সংগীতায়োজন করেছেন সব্যসাচী রনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

‘প্রিয় দুর্গা মা’ গানের ভিডিও নির্মাণ করেছেন রিংকু বর্মণ। এতে অভিনয় করেছেন নিলাদ্র বিশ্বাস, লাব্বিকা নাওয়াজ সহিষ্ণুতা ও ইশিকা জাহিন। গানটির কথা, সুর ও দৃশ্যায়নে দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

বিজ্ঞাপন

শিল্পী বিশ্বজিৎ জানান, দুর্গাপূজার আবহ মানুষের মনে আরও রঙিনভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই গানটি তৈরি করেছেন তাঁরা। তাঁর মতে, গানের কথা ও সুরে যেমন দেবী দুর্গার বন্দনা রয়েছে, তেমনি আছে আনন্দ ও উদযাপনের বার্তা।

উৎসবের সঙ্গে সংগীতের এই সংযোগ শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদী বিশ্বজিৎ। শারদীয় আয়োজনের আনন্দঘন পরিবেশে ‘প্রিয় দুর্গা মা’ শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নেবে বলেও প্রত্যাশা তাঁর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD