Logo

টুপটুপ রিসোর্টে প্রাণহানিতে ক্ষমা চাইলেন শোকাহত তৌসিফ মাহবুব

profile picture
বিনোদন ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৬, ২০:৫৮
টুপটুপ রিসোর্টে প্রাণহানিতে ক্ষমা চাইলেন শোকাহত তৌসিফ মাহবুব
তৌসিফ মাহবুব | ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিজের কষ্টের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

পোস্টে তৌসিফ মাহবুব লিখেছেন, ‘এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

রিসোর্টের অগ্নিকাণ্ডে শিশুসহ ১০ জনের প্রাণহানির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শোক ও উদ্বেগ প্রকাশ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি বিনোদনজগতের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

তৌসিফ মাহবুবের সংক্ষিপ্ত পোস্টে এই মর্মান্তিক ঘটনার প্রতি তাঁর গভীর বেদনা ও শোকের বহিঃপ্রকাশ ঘটেছে। প্রাণহানির ঘটনায় শোকাহত মানুষের অনুভূতির সঙ্গে তাঁর বক্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে একই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি যত্রতত্র রিসোর্ট ব্যবসা পরিচালনার প্রবণতার সমালোচনা করেন।

কক্সবাজারের এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোকের পাশাপাশি রিসোর্টের নিরাপত্তাব্যবস্থা ও পর্যটনকেন্দ্রগুলোতে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD