Logo

‘পিরিতি তোমারে সালাম’ গান দিয়ে আলোচনায় ইমন খান

profile picture
বিনোদন প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৬, ১৫:২৮
‘পিরিতি তোমারে সালাম’ গান দিয়ে আলোচনায় ইমন খান
ছবি: সংগৃহীত

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া এলাকার আন্ধারকোঠা গ্রামের ইমন খান সংগীতের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি গড়ে তুলছেন। তাঁর কণ্ঠে গাওয়া গান এবং একের পর এক মৌলিক সংগীত প্রকাশের মধ্য দিয়ে সংগীতপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করছেন তিনি।

বিজ্ঞাপন

স্থানীয়দের পাশাপাশি ইমন খানের ভক্তরাও তাঁর প্রতিভা নিয়ে আশাবাদী। তাঁদের প্রত্যাশা, সংগীতের এই পথচলায় আরও ভালো গান উপহার দিয়ে সামনে এগিয়ে যাবেন তিনি। গানের সুর, ছন্দ ও কণ্ঠের মাধ্যমে শ্রোতাদের আবেগ ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছেন এই শিল্পী।

সম্প্রতি ইমন খানের ‘পিরিতি তোমারে সালাম’ শিরোনামের একটি গান শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে বলে জানা গেছে। গানটির কথা ও সুর করেছেন রাজ রাজন এবং সংগীতায়োজন করেছেন মুন্সি জুয়েল। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ছন্নছাড়া’ থেকে গানটি প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া তাঁর আরও কয়েকটি গানের কাজ চলমান রয়েছে। নতুন গানগুলো প্রকাশের মাধ্যমে শ্রোতাদের কাছে নিজের অবস্থান আরও দৃঢ় করতে চান ইমন খান।

বিজ্ঞাপন

নিজের সংগীতযাত্রায় শ্রোতাদের ভালোবাসা ও সমর্থনের কথা তুলে ধরে ইমন খান বলেন, আমার গ্রাম এবং দেশ-বিদেশের যেসব মানুষ আমাকে সমর্থন করেছেন, ভালোবাসা দিয়েছেন, তাঁদের এই ভালোবাসা কখনো নষ্ট হতে দেব না। সব সময় হৃদয়ে আগলে রাখব। তাঁদের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যাব। এই ভালোবাসাই আমার এগিয়ে যাওয়ার শক্তি।

নিজ এলাকার একজন শিল্পী হিসেবে ইমন খানের এই পথচলা নিয়ে আশাবাদী তাঁর পরিচিতজন ও ভক্তরা। তাঁদের প্রত্যাশা, নিয়মিত নতুন গান প্রকাশের মধ্য দিয়ে তিনি সংগীতজগতে আরও ভালো করবেন এবং শ্রোতাদের ভালোবাসা ধরে রাখবেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD