Logo

কালো পোশাকে ‘অন্য রূপ’ দেখালেন নুসরাত ফারিয়া

profile picture
বিনোদন প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, ২১:১৭
কালো পোশাকে ‘অন্য রূপ’ দেখালেন নুসরাত ফারিয়া
ছবি: সংগৃহীত

অভিনেত্রী নুসরাত ফারিয়া এবার হাজির হয়েছেন ভিন্নধর্মী সাজে। কালো পোশাকে তোলা কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে নিজের ‘অন্য এক ব্যক্তিত্বের’ কথা জানিয়েছেন তিনি। ছবিগুলো ঘিরে অনুসারীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

বিজ্ঞাপন

কিছুদিন আগেই শুটিং স্পটে গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যাওয়ার ঘটনায় আলোচনায় এসেছিলেন ফারিয়া। সে বিষয়ে নিজের ব্যাখ্যাও দিয়েছিলেন অভিনেত্রী। এবার নতুন লুকে ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এলেন তিনি।

ছবিগুলোতে ফারিয়াকে কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুট ও ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজারে দেখা গেছে। সঙ্গে ছিল কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাই হিল ও বড় হুপ কানের দুল। চুল বাঁধা ছিল পরিপাটি খোঁপায়। ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, কোনো লিফটে তোলা হয়েছে।

ছবির ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিনেত্রীর এই ব্যতিক্রমী সাজ নিয়ে অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার লুকের প্রশংসা করেছেন, আবার কেউ নেতিবাচক মন্তব্য করেছেন। এক অনুসারী ছবিগুলোকে অসাধারণ উল্লেখ করে নেতিবাচক মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। আরেক ভক্ত লিখেছেন, ‘অনেক সাহসী ও আবেদনময়ী দেখাচ্ছে।’ অন্যদিকে, কয়েকজন তাকে কটাক্ষও করেছেন।

ছবি প্রকাশের চার ঘণ্টার মধ্যে ফেসবুক পোস্টে প্রায় তিন হাজার প্রতিক্রিয়া এসেছে এবং মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে দুইশ। ইনস্টাগ্রামে একই ছবির পোস্টে প্রতিক্রিয়ার সংখ্যা পাঁচ হাজারের বেশি।

এদিকে, ফারিয়ার হাতে রয়েছে ‘লজ্জা’ সিনেমার কাজ। এম এইচ খোকনের পরিচালনায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে কিছুদিন আগে। এতে ফারিয়ার সঙ্গে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD