Logo

‘শয়তান শয়তানের কাজ করেছে’, ছেলের পাশে দাঁড়িয়ে ক্ষুব্ধ ওমর সানী

profile picture
বিনোদন প্রতিবেদক
১৬ অক্টোবর, ২০২৬, ১৩:২৫
‘শয়তান শয়তানের কাজ করেছে’, ছেলের পাশে দাঁড়িয়ে ক্ষুব্ধ ওমর সানী
ছবি: সংগৃহীত

স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহসানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানী। পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর খবর প্রচারের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ছেলের বক্তব্যসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে ফেসবুকে কড়া ভাষায় নিজের অবস্থান জানান এই অভিনেতা।

বিজ্ঞাপন

ওমর সানী তাঁর পোস্টে লেখেন, ‘আব্বু তোমাকে একটা কথা বলি শয়তান শয়তানের কাজ করেছে। ইউটিউবে যে সব কুত্তা এই মিথ্যা নিউজ করেছে তার বিচার হবে ইনশাল্লাহ।’

এর আগে পরিবারের সদস্যদের নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জনের প্রতিবাদ জানিয়েছিলেন ওমর সানী। এবার ছেলে ফারদিনের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, ওমর সানী ও মৌসুমীর একমাত্র ছেলে ফারদিন কৌশলে পরিবারের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। তবে ওমর সানী এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

বিজ্ঞাপন

তাঁর ভাষ্য অনুযায়ী, ফারদিন বর্তমানে দুবাইয়ে থাকেন এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাঁদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেছেন এই অভিনেতা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, মাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে ফেসবুকে সরব হন ফারদিনও। সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

ফারদিন লেখেন, ‘২৪ ঘণ্টা সময় দিচ্ছি, তারপরে উকিল নোটিশ এবং মামলা। এই কথা বলার আগে তার কলিজা কতটুকু, সে বাংলাদেশের জন্ম কি না, সেটা আমার দেখা দরকার আছে। আমার মা হচ্ছে আমার মাথার তাজ। অনেক হয়েছে, প্যাকেটে করে বাসায় যাও, এইগুলো ডিলিট করার সময় ২৪ ঘণ্টা, না হলে বাকিটা পরশু দেখা যাবে।’

বিজ্ঞাপন

ফারদিনের পোস্টে দুটি ফেসবুক পেজের স্ক্রিনশট ছিল। তাঁর অভিযোগ, পেজ দুটিতে ওমর সানী ও মৌসুমীর পরিবার নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশ করা হচ্ছিল। স্ক্রিনশটের পাশাপাশি একটি ভিডিও লিংকও শেয়ার করেন তিনি। তবে পরে লিংকটিতে প্রবেশ করে ভিডিওটি পাওয়া যায়নি।

ফারদিনের পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে তাঁকে ধন্যবাদ জানান ওমর সানী। একই সঙ্গে মাকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে ছেলের অবস্থানের প্রতি সমর্থন জানান তিনি।

এর আগে মিথ্যাচারের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরতে সাংবাদিকদের নিয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজনের ঘোষণাও দিয়েছিলেন ওমর সানী। বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) শিল্পী সমিতিতে সংবাদ সম্মেলন করার কথা জানান তিনি। এ জন্য বিনোদন সাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বানও জানিয়েছিলেন।

বিজ্ঞাপন

তবে ওই সংবাদ সম্মেলনে তিনি ঠিক কোন বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরিবারকে ঘিরে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রতিবাদে ওমর সানী ও ফারদিনের বক্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD