Logo

সন্তানদের ঘিরেই পরীমনির সুখের জগৎ

profile picture
বিনোদন ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬, ১৯:৫৪
সন্তানদের ঘিরেই পরীমনির সুখের জগৎ
ছবি: সংগৃহীত

তারকাখ্যাতি, ব্যস্ততা আর আলো ঝলমলে জীবনের বাইরে চিত্রনায়িকা পরীমনির সুখের ঠিকানা যেন তার দুই সন্তান। সামাজিক মাধ্যমে প্রকাশ করা একগুচ্ছ ছবির ক্যাপশনে ‘মাই হ্যাপিনেস’ লিখে নিজের আনন্দের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে ফেসবুকে ছবিগুলো প্রকাশ করেন পরীমনি। ছবিতে কখনো তাকে দেখা গেছে কাশবনের পাশে দাঁড়িয়ে থাকতে, কখনো সবুজ ঘাসের মধ্যে বসে সময় কাটাতে। দুই সন্তানকে সঙ্গে নিয়ে প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে কাটানো মুহূর্তগুলোতে ধরা পড়েছে তার ফুরফুরে মেজাজ।

শরতের রোদ আর খোলা আকাশের নিচে সন্তানদের সঙ্গে সময় কাটানোর এই দৃশ্য যেন তুলে ধরেছে জীবনের ছোট ছোট মুহূর্তের মধ্যেই আনন্দ খুঁজে নেওয়ার গল্প। ছবির ক্যাপশন ‘মাই হ্যাপিনেস’ দিয়ে সন্তানদের ঘিরে থাকা নিজের সুখের কথাই যেন প্রকাশ করেছেন পরীমনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন এই অভিনেত্রী। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাদের ঘরে জন্ম নেয় ছেলে শাহীম মোহাম্মদ পূণ্য। পরবর্তী সময়ে তাদের বিচ্ছেদ হয়। এরপর ছেলেকে বড় করে তোলার দায়িত্ব নেন পরীমনি। কিছুদিন পর তার পরিবারে নতুন সদস্য হিসেবে আসে কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়ম।

বিজ্ঞাপন

বর্তমানে দুই সন্তানকে নিয়েই পরীমনির সংসার। অভিনয়ের ব্যস্ততার ফাঁকে সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া কিংবা দৈনন্দিন জীবনের আনন্দঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে বারবার সামনে এসেছে তার মাতৃত্বের দিকটি।

পরীমনির সাম্প্রতিক ছবিগুলোতেও ফুটে উঠেছে সেই পরিচিত দৃশ্য—ব্যস্ত তারকাজীবনের বাইরে সন্তানদের সঙ্গেই খুঁজে নিচ্ছেন নিজের আনন্দের মুহূর্ত।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD