Logo

কালো পোশাকে সাহসী লুকে নুসরাত ফারিয়া

profile picture
বিনোদন প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৬, ১৫:৩৫
কালো পোশাকে সাহসী লুকে নুসরাত ফারিয়া
ছবি: সংগৃহীত

কালো পোশাকে ভিন্নধর্মী সাজে হাজির হয়ে আবারও আলোচনায় এসেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাঁর কয়েকটি ছবি ঘিরে ভক্তদের মধ্যে চলছে আলোচনা। নতুন এই লুকে কেউ প্রশংসা করছেন অভিনেত্রীর, আবার কেউ জানিয়েছেন নেতিবাচক প্রতিক্রিয়া।

বিজ্ঞাপন

এর আগে শুটিং স্পটে গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যাওয়ার ঘটনা নিয়ে আলোচনায় এসেছিলেন নুসরাত ফারিয়া। ওই বিষয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন তিনি। এবার নতুন সাজের ছবি প্রকাশের পর আবারও বিনোদন অঙ্গনের আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন ফারিয়া। ছবিগুলোতে তাঁর পরনে দেখা গেছে কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুটের সঙ্গে ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজার। এর সঙ্গে কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাই হিল এবং বড় হুপ কানের দুল তাঁর সাজে যোগ করেছে আলাদা মাত্রা। পরিপাটি করে খোঁপায় বাঁধা চুলেও ছিল বিশেষত্ব।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।’ তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন সাজের পাশাপাশি নিজের ভিন্নধর্মী উপস্থিতির বিষয়টিও আলোচনায় এসেছে।

প্রকাশিত ছবিগুলোতে অনুসারীদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। অনেকে তাঁর পোশাক ও ফ্যাশন স্টাইলের প্রশংসা করেছেন। অন্যদিকে, কিছু ব্যবহারকারী নেতিবাচক মন্তব্যও করেছেন। একজন অনুসারী লিখেছেন, ‘ছবিগুলো অসাধারণ। যদিও কিছু নেতিবাচক কমেন্ট দেখছি, এটা দুঃখজনক।’

বিজ্ঞাপন

আরেক ভক্তের মন্তব্য, ‘অনেক সাহসী ও আবেদনময়ী দেখাচ্ছে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

ছবি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে উল্লেখযোগ্যসংখ্যক প্রতিক্রিয়া ও মন্তব্য আসে। ইনস্টাগ্রামেও ছবিগুলো ঘিরে অনুরাগীদের সাড়া দেখা যায়। সব মিলিয়ে নতুন এই ফ্যাশন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় রয়েছেন নুসরাত ফারিয়া।

এদিকে, অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তাঁর হাতে রয়েছে এম এইচ খোকন পরিচালিত সিনেমা ‘লজ্জা’। সম্প্রতি ছবিটির শুটিং শুরু হয়েছে। এতে নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। সিনেমাটি ঘিরেও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD