যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

দীর্ঘ তিন বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের পর অবশেষে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার খবর নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। এতে তার দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
স্থানীয় সময় গত শনিবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে গ্রিন কার্ড পাওয়ার বিষয়টি জানান মৌসুমী। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
জানা গেছে, ২০২৩ সালের দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এরপর থেকে টানা তিন বছর সেখানেই অবস্থান করছেন তিনি। তবে গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এ সময় দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে তার কিছু সীমাবদ্ধতা ছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অবশেষে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তার এই অর্জনে আনন্দিত ভক্তরাও সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।
যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার অন্যতম উপায় হলো গ্রিন কার্ড। দেশটির অভিবাসন আইনের নির্ধারিত শর্ত পূরণ করে গ্রিন কার্ডধারীরা পরবর্তী সময়ে মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করতে পারেন।








