Logo

এআই ভিডিও বিতর্কে মুখ খুলে পরীমনি বললেন, ‘সারাজীবন ঝামেলা হবে’

profile picture
বিনোদন ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬, ২০:৩৩
এআই ভিডিও বিতর্কে মুখ খুলে পরীমনি বললেন, ‘সারাজীবন ঝামেলা হবে’
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। এমন পরিস্থিতিতে প্রতিবাদ করায় অনেকে তার সাহসের প্রশংসা করছেন। অভিনেত্রীও জানিয়েছেন, মানুষের এমন সমর্থন তাকে আরও সাহসী করে তুলছে।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন পরীমনি। জীবনে বারবার নানা ঝামেলায় জড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা; সারাজীবন ঝামেলা হবে, এটাই মেনে নিয়েছি। এটা আমার ভালো লাগে, এনজয় করি।’

সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে পরীমনির আপত্তিকর ভিডিও তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। কয়েক দিন আগে একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করেও ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয় বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হলে প্রতিবাদ জানান অভিনেত্রী।

ফেসবুক লাইভে এসে অপরাধীদের বিরুদ্ধে সরব হওয়ার পর অনেকে তার সাহসের প্রশংসা করেছেন। এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এআই প্রযুক্তি ব্যবহার করে নারীদের হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পরীমনি বলেন, শুরুতে বিষয়টিকে গুরুত্ব দেননি তিনি। তবে পরিস্থিতি এড়িয়ে যাওয়া সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত কথা বলতে বাধ্য হয়েছেন।

অভিনেত্রীর ভাষায়, ‘বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন চার দিন তো পাত্তা দেইনি। যখন দেখলাম, এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম।’

এ ধরনের ঘটনায় সাধারণ নারীদের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কার কথাও তুলে ধরেন পরীমনি। তিনি বলেন, এমন পরিস্থিতিতে কেউ কেউ আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তও নিতে পারেন। তাই এআই ব্যবহার করে হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি।

বিজ্ঞাপন

পরীমনির মতে, প্রযুক্তির অপব্যবহার করে কাউকে হেনস্তা করার বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো প্রয়োজন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD