পূজার সাজে মন্দিরা, শুভেচ্ছায় ছড়ালেন সম্প্রীতির বার্তা

বছর ঘুরে আবারও এসেছে শারদীয় দুর্গাপূজা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উৎসবের আমেজে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। সাধারণ মানুষের পাশাপাশি উৎসবের আনন্দে শামিল হয়েছেন বিনোদন জগতের তারকারাও। এবার পূজার সাজে নিজের বেশ কিছু ছবি প্রকাশ করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। সেই সঙ্গে দিয়েছেন ভালোবাসা, শান্তি ও সম্প্রীতির বার্তা।
বিজ্ঞাপন
গত ১৯ অক্টোবর অষ্টমীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পূজার সাজে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন মন্দিরা। ছবিগুলোতে কখনো গোলাপি রঙের সোনালি পাড়ের ঐতিহ্যবাহী কাতান শাড়ি ও ভারী সোনার গয়নায় দেখা গেছে তাকে। আবার কখনো লাল-কালো পোশাকে সাদামাটা সাজে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
প্রতিটি ছবিতেই দেবী দুর্গার প্রতিমার সামনে হাস্যোজ্জ্বল ও ভক্তিময় ভঙ্গিতে দেখা গেছে মন্দিরাকে। ছবির ক্যাপশনে তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে দেবীর কাছে অশুভ শক্তির বিনাশ এবং মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মন্দিরা লিখেছেন, “শুভ্র আলো, শঙ্খধ্বনি আর ঢাকের তালে আবারও ধরায় আগমন মা দুর্গার। মায়ের চরণে জানাই শতকোটি প্রণাম। তার আশীর্বাদে পৃথিবী থেকে মুছে যাক সব অশুভ শক্তি, দূর হোক দুঃখ-কষ্ট, ঘুচে যাক সব অন্ধকার। প্রতিটি হৃদয় ভরে উঠুক ভালোবাসা, শান্তি, সম্প্রীতি আর আনন্দে। মা দুর্গা সবার জীবনে বয়ে আনুন সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও অফুরন্ত মঙ্গল। জয় মা দুর্গা! শুভ শারদীয়া।”
বিজ্ঞাপন
অন্য একটি প্রোফাইল থেকেও অষ্টমীর রাতে পূজামণ্ডপে ঘোরাঘুরির বেশ কিছু ছবি প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা। সেখানে লাল শাড়িতে নজরকাড়া সাজে দেখা গেছে তাকে। পাশাপাশি ভাগ করে নিয়েছেন পরিবারের সঙ্গে পূজা উদযাপনের কিছু মুহূর্তও।
মন্দিরার পূজার সাজ, ভক্তিময় ছবি ও সম্প্রীতির বার্তা ভক্ত-অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে। শুভেচ্ছাবার্তায় তিনি উৎসবের আনন্দের পাশাপাশি সবার জীবনে ভালোবাসা, শান্তি ও মঙ্গল কামনা করেছেন।








