Logo

হিরো আলমকে ‘বিষ খাইয়ে’ হত্যা করতে চেয়েছিলেন চতুর্থ স্ত্রী!

profile picture
বিনোদন প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৬, ১৯:০০
হিরো আলমকে ‘বিষ খাইয়ে’ হত্যা করতে চেয়েছিলেন চতুর্থ স্ত্রী!
হিরো আলম | ফাইল ছবি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলমের সাবেক স্ত্রী সাথী খাতুনের বিরুদ্ধে বিষ পান করিয়ে হত্যার চেষ্টা, ১৫ লাখ টাকা দাবি এবং আত্মহত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগে সাবেক স্ত্রীসহ আরও দুজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন হিরো আলম।

বিজ্ঞাপন

হিরো আলমের দাবি, সাথী খাতুন তাকে হত্যার উদ্দেশ্যে নিজের ব্যাগে করে বিষের বোতল নিয়ে তার অফিসে এসেছিলেন। বিষয়টি টের পেয়ে তিনি সেখান থেকে সরে যান এবং পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে হিরো আলম বলেন, ‘আমার সাবেক স্ত্রী সাথী খাতুন ব্যাগে করে বিষের বোতল নিয়ে এসেছিলেন আমার অফিসে, আমাকে মারতে। যাতে আমার মৃত্যুর পর সব কিছু নিজেদের হয়ে যায়। সেটি দেখে ফেলায় আমি বিষয়টি বুঝতে পারি। তাই আমি একটু গোপনেই চলে গিয়েছিলাম। পরে থানায় জিডি করেছি।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

হিরো আলমের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ৪ এপ্রিল সাথী খাতুনকে বিয়ে করেন তিনি। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। একপর্যায়ে সম্পর্কের অবনতি হলে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

সাবেক স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে হিরো আলম আরও দাবি করেন, ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পর তার কর্মচারী আহসান হাবিব সেলিমের সঙ্গে সাথী খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনা তাদের দাম্পত্য জীবনে প্রভাব ফেলেছিল বলে দাবি করেন তিনি। পরবর্তী সময়ে সাথী খাতুন ও সেলিম বিয়ে করেছেন বলেও দাবি তার।

বিজ্ঞাপন

এ ছাড়া সাথী খাতুন তার কাছে ১৫ লাখ টাকা চেয়েছেন বলে অভিযোগ করেছেন হিরো আলম। তার দাবি, ওই টাকা না দিলে নিজের জন্মদিনে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন সাবেক স্ত্রী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

হিরো আলমের প্রথম স্ত্রী ছিলেন সাদিয়া আক্তার সুমি। পরে নুসরাত জাহান ও রিয়া মনির সঙ্গে তার বিয়ে ও দাম্পত্য সম্পর্ক নিয়েও বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়েছে। সেই হিসাবে সাথী খাতুনকে তার চতুর্থ স্ত্রী হিসেবে উল্লেখ করা হচ্ছে।

তবে হিরো আলমের করা এসব অভিযোগের বিষয়ে সাথী খাতুন বা অন্য অভিযুক্তদের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD