‘ভাগ্য ভালো তিনি রাষ্ট্রপতি হতে চাননি’, হিরো আলমকে খোঁচা জয়ের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন হিরো আলম। উপনির্বাচনে প্রার্থী হওয়ার এই ঘোষণা দেওয়ার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।
বিজ্ঞাপন
জয় লিখেছেন, ‘তাও ভাগ্য ভালো তিনি রাষ্ট্রপতি হতে চাননি। এই যে উনার চাওয়া পাওয়াগুলো এগুলো হয়তো অনেক মানুষের ভেতরেই কাজ করে। কিন্তু উনার ভেতরে সেন্সরশিপ নেই। উনার মনের ইচ্ছাগুলো উনি জনসম্মুখে বলেন আর এগুলো নিউজ হয়। নিউজগুলো করাই হয় ওনাকে নিয়ে হাসাহাসি করার জন্য। আমি উপলব্ধি করে লিখেছিলাম ফাইনালি কোনো মানুষ তার যোগ্যতার চেয়ে বেশি মূল্যায়িত কখনো হয় না। হিরো আলম ও তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়িত হয়েছেন। দেশব্যাপী। অভিনেতা বা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নয়। একজন জাতীয় হাসির পাত্র হিসেবে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
হিরো আলমকে নিয়ে খোঁচা দিয়ে জয় আরও লেখেন, ‘তবে বেচারির দুর্ভাগ্য, এই জায়গাতেও তার এক নম্বর অবস্থান স্থায়ী হচ্ছে না। মামুন-লায়লা থেকে শুরু করে মোস্তাক-তিশা কিংবা অগণিত হাসির পাত্র তার ঘাড়ের ওপর নিশ্বাস নিচ্ছে। এ দেশে প্রতিযোগিতা সবচেয়ে বেশি। কেউ চোর হতে চাইলেও এক নম্বর হওয়া কঠিন। সাধু হতে চাইলেও একই।’
বিজ্ঞাপন
সবশেষে জয় লিখেছেন, ‘একদিক থেকে আমরা বেঁচে গেছি, যখন হিরো আলমকে সংস্কৃতি অঙ্গনের লোক ভাবা হতো। তখন আমাদের কিছুটা বিব্রত হতে হতো। এখন তাকে রাজনৈতিক অঙ্গনের লোক ভাবা হয়। কারণ যেখানে-ই নির্বাচন সেখানেই তিনি প্রার্থী।’








