মির্জা ফখরুলের শূন্য আসনে লড়বেন হিরো আলম

বিএনপির সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তার ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) সংসদীয় আসনটি শূন্য হয়েছে। এই আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল মন্ত্রিত্ব ও দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন। এর ফলে তার সংসদীয় আসনটিও শূন্য হয়। শিগগিরই আসনটিতে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে হিরো আলম জানিয়েছেন, তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনে অংশ নিতে চান।
নিজের প্রার্থী হওয়ার সিদ্ধান্তের বিষয়ে হিরো আলম বলেন, এর আগে তিনি সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। তখন মির্জা ফখরুলের আসনটি শূন্য হওয়ার বিষয়টি জানা ছিল না। বিষয়টি জানলে তিনি সাতক্ষীরায় প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিতেন না।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তার ভাষ্য, তিনি বগুড়ার সন্তান এবং তার এলাকার মানুষও তাকে উত্তরাঞ্চলের রাজনীতিতে থাকার পরামর্শ দিচ্ছেন। এ কারণেই ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।
হিরো আলম আরও জানান, নির্বাচনে তিনি কোনো দলের প্রার্থী হবেন না। স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিজ্ঞাপন
তবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাইসহ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রক্রিয়াও বাকি রয়েছে। ফলে নির্ধারিত প্রক্রিয়া শেষ হওয়ার পরই তার প্রার্থিতা চূড়ান্ত হবে।
মির্জা ফখরুলের আসনটি শূন্য হওয়ার পর থেকেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। হিরো আলমের প্রার্থী হওয়ার ঘোষণায় সেই আলোচনা আরও বাড়ল।








