দলীয় প্রতীকে সিটি নির্বাচন করার ঘোষণা হিরো আলমের

কনটেন্ট ক্রিয়েটর ও আলোচিত মুখ হিরো আলম এবার দলীয় প্রতীকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ার পরিকল্পনা করছেন। রোববার (৫ এপ্রিল) তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
হিরো আলম বলেন, এবার তিনি দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে চান, যা তার জন্য নতুন অভিজ্ঞতা হবে। আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও এবার একটি দলের হয়ে সংগঠিতভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। এতে নিজের পরিকল্পনা আরও শক্তভাবে ভোটারদের সামনে তুলে ধরা সম্ভব হবে বলেও মনে করেন তিনি।
তবে তিনি এখনো চূড়ান্ত করেননি, ঢাকা উত্তর নাকি দক্ষিণ সিটি করপোরেশন—কোন এলাকা থেকে নির্বাচন করবেন। বিষয়টি নিয়ে ভাবছেন এবং সময় অনুযায়ী সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: অবশেষে ‘বিদায়’ দিয়ে ফিরছেন দীঘি
বিজ্ঞাপন
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন বলেও জানান তিনি। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো, তাদের সমস্যা জানা এবং সম্ভাব্য সমাধান নিয়ে কাজ করার কথা উল্লেখ করেন।
কোন দলের প্রতীক নিয়ে নির্বাচন করবেন—এ প্রশ্নে তিনি বলেন, কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে। জনগণের আস্থা অর্জন করে তাদের পাশে থেকেই কাজ করতে চান তিনি।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে নামেননি এই আলোচিত ব্যক্তি। এবার সিটি নির্বাচনে তার অংশগ্রহণ নতুন করে আগ্রহ তৈরি করেছে।








