নিউইয়র্কে ফরমাল লুকে গ্ল্যামার ছড়ালেন তমা মির্জা

নিউইয়র্কে ফরমাল লুকে নজর কেড়েছেন ঢালিউডের অভিনেত্রী তমা মির্জা। হালকা অফ-হোয়াইট টপসের ওপর সাদা ওভারকোট আর চোখে কালো চশমা—এমন সাজে সামাজিক মাধ্যমে নতুন কিছু ছবি প্রকাশ করে ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
গত ১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’। অনুষ্ঠানে অংশ নিতে ঢালিউডের একঝাঁক তারকার সঙ্গে যুক্তরাষ্ট্রের এই শহরে যান তমা মির্জাও।
অনুষ্ঠান শেষ হলেও গত কয়েক দিন ধরে নিউইয়র্কেই অবস্থান করছেন অভিনেত্রী। শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর পাশাপাশি সামাজিক মাধ্যমে ভ্রমণের নানা মুহূর্তের ছবি ভক্ত ও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সম্প্রতি প্রকাশ করা ছবিগুলোতে তমাকে দেখা গেছে একটি স্ট্রিট ক্যাফের টেবিলে বসে পোজ দিতে। তাঁর ফরমাল পোশাক, কালো চশমা এবং আত্মবিশ্বাসী অভিব্যক্তি ছবিগুলোতে আলাদা মাত্রা যোগ করেছে। কয়েকটি ছবিতে তাঁর বোল্ড ও গ্ল্যামারাস উপস্থিতিও নজর কেড়েছে।
বিজ্ঞাপন
ছবিগুলোর ক্যাপশনে তমা মির্জা লিখেছেন, ‘ঝরে পড়া সোনালি পাতার মরশুম এবং কিছু অবিস্মরণীয় মুহূর্ত। নিউইয়র্ক সবসময়ই একটা আলাদা অনুভূতি।’
অভিনেত্রীর নতুন লুক দেখে ভক্ত ও অনুরাগীদের পাশাপাশি সহকর্মীরাও মন্তব্যের ঘরে প্রশংসা করছেন। সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পর তাঁর স্টাইল ও উপস্থিতি নিয়ে চলছে আলোচনা।








