Logo

বিজয়া দশমীতে বিটিভিতে রাত ১০টায় বিশেষ অনুষ্ঠান ‘অঞ্জলি লহ, অঞ্জলি’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর, ২০২৬, ১৩:৫৬
বিজয়া দশমীতে বিটিভিতে রাত ১০টায় বিশেষ অনুষ্ঠান ‘অঞ্জলি লহ, অঞ্জলি’
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘অঞ্জলি লহ, অঞ্জলি’। নাটিকা, নৃত্য ও সংগীতের সমন্বয়ে সাজানো এই আয়োজনে তুলে ধরা হবে দেবী দুর্গার আগমন থেকে মহিষাসুর বধ পর্যন্ত পৌরাণিক কাহিনি। বিজয়া দশমীর বিশেষ এই অনুষ্ঠান প্রচারিত হবে আজ বুধবার রাত ১০টায়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইয়াসমিন আক্তার। এর গ্রন্থনা করেছেন নিরঞ্জন অধিকারী। উপস্থাপনায় থাকছেন জয়া সাহা ও অভিজিৎ। শারদীয় দুর্গোৎসবের ধর্মীয় আবহ, দেবী দুর্গার মাহাত্ম্য এবং অশুভ শক্তির বিনাশের মাধ্যমে শুভশক্তির বিজয়ের চিরন্তন বার্তা তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন

বিজ্ঞাপন

‘অঞ্জলি লহ, অঞ্জলি’ অনুষ্ঠানে দেবী দুর্গার চরিত্রে অভিনয় করেছেন অধরা রিয়া এবং মহিষাসুরের ভূমিকায় রয়েছেন রতন সাহা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাপস সরকার, উত্তম অধিকারী, বনশ্রী, বিমল ব্যানার্জি, লিঠু মন্ডল, হরিদাস মজুমদার ও পঙ্কজ কুমার চক্রবর্তীসহ অনেকে।

নাট্যাভিনয়, নৃত্য ও সংগীতের সমন্বয়ে নির্মিত এই অনুষ্ঠান দর্শকদের সামনে শারদীয় দুর্গোৎসবের ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরবে। দেবী দুর্গার বন্দনার পাশাপাশি অশুভের বিরুদ্ধে শুভশক্তির বিজয়ের বার্তাও থাকবে এতে।

বিজ্ঞাপন

বিজয়া দশমীতে উৎসবের সমাপ্তির মুহূর্তে বিটিভির এই বিশেষ আয়োজন দুর্গাপূজার ধর্মীয় অনুভূতি ও সাংস্কৃতিক আবহকে দর্শকদের কাছে নতুনভাবে উপস্থাপন করবে। দেবীবন্দনা ও পৌরাণিক আখ্যাননির্ভর অনুষ্ঠানটি উৎসবের শেষ দিনে টেলিভিশন দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD