ফিট থাকার গোপন ৩ অভ্যাস জানালেন রাশমিকা

ব্যস্ত শুটিংয়ের সময়সূচির মধ্যেও নিজেকে ফিট, কর্মচঞ্চল ও প্রাণবন্ত রাখতে নিয়ম মেনে চলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার কাছে ফিটনেসের অর্থ শুধু শরীরের গড়ন ঠিক রাখা নয়, বরং প্রতিদিনের কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি এবং ইতিবাচক মানসিকতা ধরে রাখাও এর গুরুত্বপূর্ণ অংশ।
বিজ্ঞাপন
সম্প্রতি ভারতীয় বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস ঠিক রাখার তিনটি অভ্যাসের কথা জানিয়েছেন রাশমিকা। তিনি জানান, নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর ও পরিমিত খাবার গ্রহণ এবং পর্যাপ্ত ঘুম—এই তিন অভ্যাসকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। ব্যস্ততার মধ্যেও নিজের দৈনন্দিন জীবনে এই অভ্যাসগুলো ধরে রাখার চেষ্টা করেন অভিনেত্রী।
ফিট থাকতে রাশমিকার ৩ অভ্যাস
১. নিয়মিত শরীরচর্চা
বিজ্ঞাপন
শরীরকে শক্তিশালী ও কর্মক্ষম রাখতে নিয়মিত ব্যায়াম করেন রাশমিকা। বিশেষ করে শক্তিবর্ধক ব্যায়াম ও শরীরের বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা বাড়ানোর অনুশীলন তার দৈনন্দিন শরীরচর্চার গুরুত্বপূর্ণ অংশ। শুটিংয়ের ব্যস্ত সময়সূচি থাকলেও শরীরচর্চার জন্য আলাদা সময় বের করার চেষ্টা করেন তিনি। তার মতে, নিয়মিত ব্যায়াম শরীরকে কর্মক্ষম রাখার পাশাপাশি প্রতিদিনের কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তিও জোগায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
২. খাবারে ভারসাম্য
খাবারের ক্ষেত্রে অতিরিক্ত কড়াকড়ি পছন্দ করেন না রাশমিকা। স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি খাদ্যতালিকায় ভারসাম্য রাখেন। তার লক্ষ্য হলো শরীরের প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর খাবার খাওয়া।
বিজ্ঞাপন
৩. পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম
শরীরচর্চা ও খাবারের পাশাপাশি ঘুমকেও সমান গুরুত্ব দেন এই অভিনেত্রী। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম তার দৈনন্দিন ফিটনেস রুটিনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
নিজের রুটিন সম্পর্কে রাশমিকা বলেন, ‘আমি স্ট্রেংথ ট্রেনিং ও ফাংশনাল ওয়ার্কআউটের জন্য সময় রাখি, ভারসাম্য বজায় রেখে স্বাস্থ্যকর খাবার খাই এবং পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করি।’
বিজ্ঞাপন
রাশমিকার কাছে ফিটনেসের বিষয়টি শুধু বাহ্যিক সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, ‘আমার কাছে ফিট থাকা মানে কেবল দেখতে ভালো লাগা নয়। প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি ও ইতিবাচক মানসিকতা ধরে রাখাই আসল।’
পোশাকেও স্বস্তিকে গুরুত্ব দেন
ফিটনেসের পাশাপাশি পোশাকের ক্ষেত্রেও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেন রাশমিকা। ছোট আকারের টি-শার্ট, ঢিলেঢালা পোশাকের সেট, জগার্স কিংবা ডেনিমের সঙ্গে টুপি এবং অল্প গয়নায় সহজ-সাদামাটা সাজেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন তিনি। সাজপোশাকে অতিরিক্ত কিছু যোগ করার চেয়ে আরামদায়ক ও সহজে চলাফেরা করা যায়—এমন পোশাকই তার বেশি পছন্দ।
বিজ্ঞাপন
বিশেষ করে ভ্রমণ বা বিমানবন্দরের পোশাকে আরামদায়ক পোশাক বেছে নেন এই অভিনেত্রী। তার মতে, পোশাকের আরামের সঙ্গে আত্মবিশ্বাসেরও সম্পর্ক রয়েছে।
রাশমিকার ভাষায়, ‘আমি স্বাভাবিকভাবেই সহজ ও সাদামাটা সাজ, আরামদায়ক কো-অর্ড সেট, ওভারসাইজড টি-শার্ট এবং সহজে চলাফেরা করা যায় এমন পোশাক বেশি পছন্দ করি।’








