Logo

পানির নিচে ২০ ঘণ্টার শুটিংয়ে রাশমিকা, গড়লেন নতুন নজির

profile picture
বিনোদন ডেস্ক
১১ জুলাই, ২০২৬, ১৭:৫১
পানির নিচে ২০ ঘণ্টার শুটিংয়ে রাশমিকা, গড়লেন নতুন নজির
ছবি: সংগৃহীত

অভিনেত্রী রাশমিকা মান্দানা তার আসন্ন প্যান-ইন্ডিয়া সিনেমা ‘মিসা’-এর জন্য সম্পন্ন করেছেন এক ব্যতিক্রমধর্মী অ্যাকশন দৃশ্যের শুটিং। নির্মাতাদের দাবি, এটি ভারতীয় চলচ্চিত্রে প্রথম নারী-কেন্দ্রিক পানির নিচের ফাইট সিকোয়েন্স।

বিজ্ঞাপন

অভিনেত্রী রাশমিকা মান্দানা তার আসন্ন প্যান-ইন্ডিয়া সিনেমা ‘মিসা’-এর জন্য সম্পন্ন করেছেন এক ব্যতিক্রমধর্মী অ্যাকশন দৃশ্যের শুটিং। নির্মাতাদের দাবি, এটি ভারতীয় চলচ্চিত্রে প্রথম নারী-কেন্দ্রিক পানির নিচের ফাইট সিকোয়েন্স।

জানা গেছে, এই দৃশ্য ধারণ করতে টানা দুই দিনে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে কাজ করেছেন রাশমিকা। পুরো শুটিংয়ে তিনি কোনো স্টান্ট ডাবলের সাহায্য নেননি, বরং নিজেই সব অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছেন।

শুটিং শেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজ্ঞতা ভাগ করে নেন এই অভিনেত্রী। তিনি জানান, গত কিছুদিন তাকে খুব বেশি দেখা যায়নি, কারণ এই কঠিন শুটিং নিয়েই ব্যস্ত ছিলেন। নিজের ক্যারিয়ারে এটিকেই এখন পর্যন্ত সবচেয়ে কঠিন কাজ উল্লেখ করে তিনি বলেন, এই চ্যালেঞ্জিং অভিজ্ঞতা তাকে একই সঙ্গে ক্লান্ত ও রোমাঞ্চিত করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে সিনেমাটির নির্মাতারাও শুটিং-পর্বের কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন। তাদের দাবি, ভারতীয় সিনেমায় প্রথমবারের মতো একজন নারীকে কেন্দ্র করে পানির নিচে এমন বিস্তৃত অ্যাকশন দৃশ্য নির্মাণ করা হয়েছে। দর্শকদের জন্য পানির গভীরে এক ভিন্নধর্মী লড়াই অপেক্ষা করছে বলেও তারা জানিয়েছেন।

বিজ্ঞাপন

রবীন্দ্র পুল্লে পরিচালিত ‘মিসা’ একটি আবেগঘন অ্যাকশন থ্রিলার। আদিবাসী অঞ্চলকে ঘিরে নির্মিত এই সিনেমায় রাশমিকাকে দেখা যাবে সাহসী ও লড়াকু এক চরিত্রে। নির্মাতাদের ভাষ্য, এটি তার ক্যারিয়ারের প্রথম নারী-প্রধান প্যান-ইন্ডিয়া অ্যাকশন সিনেমা।

এর আগে প্রকাশিত সিনেমার ফার্স্ট লুকেও রাশমিকাকে সম্পূর্ণ নতুন রূপে দেখা যায়। হাতে অস্ত্র, রক্তাক্ত চেহারা এবং তীক্ষ্ণ অভিব্যক্তির সেই পোস্টার দর্শকদের দৃষ্টি কাড়ে। আর এবার পানির নিচে দুঃসাহসিক অ্যাকশন দৃশ্যের খবর প্রকাশের পর সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

জেবি/এইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD