শুটিং সেটের দুর্ঘটনা নিয়ে প্রথমবার মুখ খুললেন রাশমিকা

প্যানভারতীয় চলচ্চিত্র মাইসার শুটিং সেটে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর অবশেষে নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন দক্ষিণী ও হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।
বিজ্ঞাপন
ডান নিতম্বের একটি পেশি বা টেন্ডন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বেশ কিছুদিন ধরেই শুটিং থেকে দূরে রয়েছেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ এক বার্তায় ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং পুরো পরিস্থিতিকে ইতিবাচকভাবেই দেখছেন।
ইনস্টাগ্রামে নিজের চোটের খবরটি গোপন রাখার ইচ্ছার কথাও জানান রাশমিকা। তিনি লেখেন, ‘বন্ধুরা! আঘাত বা চোট সত্যিই খুব বাজে একটি বিষয় এবং আমি সত্যিই আশা করছিলাম যেন কেউ এটি জানতে না পারে। কিন্তু ঠিক আছে, অনেক দিন পর দেখা হওয়ায় দুঃখিত, তবে হ্যালো! আমি এখানেই আছি।
ঘটনাটি কিছুদিন আগে ঘটেছে এবং এটি পরপর আমার তৃতীয় আঘাত। আমার নিশ্চিতভাবেই নিজের শরীরকে মানুষের শরীরের মতো যত্ন নেওয়া শেখা উচিত, কোনো যন্ত্রের মতো নয়।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
শুটিং সেটে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সেটিও বিস্তারিত জানিয়েছেন অভিনেত্রী। নিজের বক্তব্যকে অনেকটা মজার ভঙ্গিতে উপস্থাপন করে নিজেকে ‘জীববিজ্ঞানের শিক্ষক’ হিসেবে উল্লেখ করেন তিনি।
রাশমিকা জানান, নিতম্বের দুই পাশে চারটি করে টেন্ডন থাকে, যা নিতম্বকে পায়ের সঙ্গে যুক্ত রাখে। ‘মাইসা’র একটি নাচের দৃশ্যের শুটিংয়ের সময় ডান নিতম্বের এমনই একটি টেন্ডন বিচ্ছিন্ন হয়ে যায়।
বিজ্ঞাপন
স্বাভাবিকভাবে হাঁটাচলা ও পা তোলার জন্য ওই টেন্ডনকে আবারও জোড়া লাগতে হবে বলে জানান তিনি। পুরো ঘটনাটি বলতে গিয়ে রাশমিকা লেখেন, ‘আমার সৃষ্টিকর্তা, এটি নিশ্চিতভাবেই আমার করা এ যাবৎকালের সবচেয়ে আগ্রাসী সিনেমা!’
চোটটি শুনতে গুরুতর মনে হলেও রাশমিকা জানিয়েছেন, আপাতত তা সহনীয় পর্যায়ে রয়েছে। বরং এই দুর্ঘটনাকে কাজ থেকে সাময়িক বিরতি নেওয়ার একটি সুযোগ হিসেবেই দেখছেন তিনি।
রাশমিকা লেখেন, ‘তবে চিন্তা করবেন না, এটি বেশ যন্ত্রণাদায়ক হলেও অসহ্য কিছু নয়। আমার মনে হচ্ছে এটি ঈশ্বরের একটি বার্তা; কারণ আমার ওপর ছেড়ে দিলে আমি কখনোই কাজের থেকে বিরতি নিতাম না, তাই তিনিই আমার জন্য এই সুযোগটি তৈরি করে দিয়েছেন।’
বিজ্ঞাপন
পরপর একাধিক চোটের ঘটনায় কিছুটা হতাশাও প্রকাশ করেছেন অভিনেত্রী। একই সঙ্গে পুরো ঘটনাটিকে অপ্রত্যাশিত ও বিচিত্র অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন তিনি।
চোটের কারণে নিয়মিত ব্যায়াম ও দৌড় আপাতত বন্ধ রাখতে হচ্ছে রাশমিকাকে। আর সেটিই তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি।জিমে যেতে না পারায় অবসর সময় কাটাচ্ছেন জিগস পাজল মিলিয়ে। নিজের খাদ্যাভ্যাস নিয়েও রসিকতা করেছেন অভিনেত্রী।
রাশমিকা লেখেন, ‘জোর করে দেওয়া ছুটি, কিন্তু আমি একদমই অভিযোগ করছি না! আমি প্রচুর পাজল মেলানোর কাজ করছি, জানা ছিল না আমি এতে এত ভালো। ওজন যেন না বাড়ে সেটার খুব চেষ্টা করছি, কারণ আমি পশুর মতো কষ্ট করে ওয়ার্কআউট ও দৌড়াদৌড়ি করি যা আমাকে সঠিক আকারে রাখে। কিন্তু এখন বেশ কিছুদিন ওয়ার্কআউট বা দৌড়াতে পারব না, আর ওয়ার্কআউট না করতে পারলে আমি প্রচুর খাবার খাই এবং মিষ্টিজাতীয় খাবারের রাক্ষস হয়ে উঠি।’
বিজ্ঞাপন
বার্তার শেষদিকে ভক্তদের ভালোবাসা ও উদ্বেগের জন্য কৃতজ্ঞতা জানান রাশমিকা। নিজের শারীরিক অবস্থার নিয়মিত খবর দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। অনুরাগীদের উদ্দেশে অভিনেত্রী লেখেন, চিন্তা করবেন না অনেক ভালোবাসা চুম্বন রইল।
উল্লেখ্য রবীন্দ্র পুলে পরিচালিত এবং আনফর্মুলা ফিল্মসের প্রযোজনায় নির্মিত মাইসা একটি আদিবাসী অঞ্চলের পটভূমিতে তৈরি আবেগঘন অ্যাকশন থ্রিলার। সিনেমাটি রাশমিকা মান্দানার ক্যারিয়ারের প্রথম নারীকেন্দ্রিক সর্বভারতীয় অ্যাকশন ছবি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।








