Logo

শুটিং করতে গিয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা

profile picture
বিনোদন ডেস্ক
১ আগস্ট, ২০২৬, ১৫:০১
শুটিং করতে গিয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা
ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে অনুযায়ী, বর্তমানে রাশমিকার হাতে রয়েছে ‘রাণাবলী’ ও ‘মাইসা’ নামের দুটি সিনেমার কাজ। এগুলোর একটিতে শুটিংয়ের সময়ই চোট পেয়েছেন অভিনেত্রী। আঘাতের ফলে রাশমিকার নিতম্ব ও কোমরের মাঝখানের একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গেছে বলে খবর।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে চিকিৎসকরাও একটু অবাক হয়েছেন। তাদের দাবি এরকম চোটের সম্মুখীন সাধারণত ক্রীড়াবিদদের হতে হয়। কেননা তারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলনের মধ্যে দিয়ে যান। জানা গেছে, রাশমিকাও সিনেমার গল্পের জন্য নাচ এবং অ্যাকশন দৃশ্য করছিলেন। সেটাতেই কঠিন শারীরিক কসরত দেখাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে তাকে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুর্ঘটনা কিংবা শারীরিক অবস্থা নিয়ে অবশ্য এখনো কোনো প্রতিক্রিয়া দেননি রাশমিকা।

উল্লেখ্য, নির্মাতা রবীন্দ্র পুল্লের ‘মাইসা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা। অন্যদিকে ‘রাণাবলী’ সিনেমাটি নির্মাণ করছেন রাহুল সংকৃত্যন। এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন বাস্তব জীবনের স্বামী বিজয় দেবারাকোন্ডা। এর আগে ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এই জুটি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD