অক্টোবরে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি খোঁজা হয়েছে পরীমনিকে

অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পাঠক আগ্রহ দেখিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনির জীবনী পাতায়। মাসজুড়ে তাঁর উইকিপিডিয়া পাতা ৪৩ হাজার ৪৫৮ বার দেখা হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দেবী লক্ষ্মীর পাঁচালী’ এবং তৃতীয় স্থানে আছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
বিজ্ঞাপন
শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত বাংলা উইকিপিডিয়ার অক্টোবর মাসের পাতা পরিদর্শনের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ৪৩ হাজার ৪৫৮ বার দেখা হয়েছে পরীমনির পাতা। অন্যদিকে, দ্বিতীয় অবস্থানে থাকা ‘দেবী লক্ষ্মীর পাঁচালী’ পড়েছেন ২০ হাজার ৯০৮ জনের সমপরিমাণ ভিজিটর। ফলে দ্বিতীয় স্থানের পাতাটির তুলনায় পরীমনির পাতা দুই গুণেরও বেশি বার দেখা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তালিকায় তৃতীয় অবস্থানে থাকা মেহজাবীন চৌধুরীর পাতা দেখা হয়েছে ১৯ হাজার ১১৫ বার। চতুর্থ স্থানে রয়েছে ‘শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ’ শীর্ষক পাতা, যার ভিউ ১৪ হাজার ৪৯৯। মাত্র ১৩টি ভিউ কম নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মিয়া খলিফার পাতা। এটি দেখা হয়েছে ১৪ হাজার ৪৮৬ বার।
বিজ্ঞাপন
ষষ্ঠ স্থানে রয়েছেন ভারতীয় অভিনেতা নানা পাটেকর। তাঁর পাতা অক্টোবর মাসে দেখা হয়েছে ১৪ হাজার ৩৬৫ বার। বাংলা বর্ণমালার ‘চ’ বর্ণের পাতা ১৩ হাজার ৭৭৯ বার দেখা হয়ে রয়েছে সপ্তম অবস্থানে।

অষ্টম স্থানে থাকা ‘বাংলাদেশ’ পাতার ভিউ ১২ হাজার ৮০৮। নবম অবস্থানে রয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর জীবনী পাতা দেখা হয়েছে ১১ হাজার ৬০৮ বার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সবচেয়ে বেশি পঠিত দশটি পাতার তালিকায় দশম স্থানে রয়েছে ‘বাংলা বাগধারার তালিকা’। অক্টোবরজুড়ে পাতাটিতে পাঠকের ভিজিট ছিল ১১ হাজার ৪৬১ বার।
বিজ্ঞাপন
সামগ্রিক পরিসংখ্যান বলছে, অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় পাঠকদের আগ্রহ কেবল বিনোদনজগতের তারকাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ধর্মীয় বিষয়, শিশু সুরক্ষা, সাহিত্য, বাংলাদেশ এবং বাংলা ভাষাসংক্রান্ত বিষয়ও উল্লেখযোগ্য পাঠকপ্রিয়তা পেয়েছে।








