নিজের সাক্ষাৎকার দেখলেই অস্বস্তিতে ভোগেন শবনম ফারিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। মাঝেমধ্যেই নিজের ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতার কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবার নিজের সাক্ষাৎকার দেখার অভিজ্ঞতা নিয়ে অস্বস্তির কথা জানালেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সাক্ষাৎকার সামনে এলে তা এড়িয়ে যান বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘বিভিন্ন পেজ থেকে আমার নিজের ইন্টারভিউ আমার হোম পেইজে আসলে এতো ক্রিঞ্জ লাগে! নট ইন্টারেস্টেড দিয়ে হাইড করে দেই!’
নিজের এমন প্রতিক্রিয়ার কারণও তুলে ধরেছেন অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘আমারই এমন লাগে, অন্যদের জানি কেমন লাগে। বিশ্বাস করেন এজন্য আমি কোন পডকাস্টে যাই না, একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
শবনম ফারিয়ার এই পোস্ট ঘিরে মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। নিজের সাক্ষাৎকার দেখতে অস্বস্তি হলেও তার কথা শুনতে ভালো লাগে বলে জানিয়েছেন অনেকে। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘কি বলেন আমার তো আপনার কথা শুনতে ভালোই লাগে।’ আরেকজন লিখেছেন, ‘আপনার কথাগুলো সুন্দর ভালো লাগে।’
বিজ্ঞাপন
প্রসঙ্গত, টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে বিনোদনজগতে যাত্রা শুরু করেন শবনম ফারিয়া। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয় তার। এরপর ২০১৮ সালে ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় পা রাখেন তিনি। সিনেমাটিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন এই অভিনেত্রী।








