বিয়ের আলোচনার মাঝেই মিমি চক্রবর্তীর ভিডিও ভাইরাল

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ঘিরে বিয়ের গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি আবেগঘন ভিডিও। দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে চলতি মাসে রেজিস্ট্রি এবং আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি—এমন আলোচনা চলছে বিনোদনজগতে। এর মধ্যেই নিজের জীবনের সবচেয়ে কাছের মানুষদের একজনকে ভক্তদের সামনে তুলে ধরেছেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
মিমির সেই বিশেষ মানুষটি তার হবু বর, মা কিংবা বাবা নন; বরং দীর্ঘ ১৫ বছরের সঙ্গী বুল্টি। অভিনেত্রীর বাড়ির পরিচারিকা হিসেবে কাজ শুরু করলেও সময়ের ব্যবধানে তিনি হয়ে উঠেছেন মিমির পরিবারেরই একজন। সুখে-দুঃখে, এমনকি হাসপাতালের কঠিন সময়েও অভিনেত্রীর পাশে থেকেছেন বুল্টি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে বুল্টিকে পাশে নিয়ে তার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মিমি। তাকে বুকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত কণ্ঠে অভিনেত্রী বলেন, ‘পনেরো বছর ধরে ও আমার সঙ্গে আছে। আমি হাসপাতালেও থাকলেও ও আমার পাশে থাকে। আমার দুঃখ-কষ্ট, আমার মা-বাবার থেকে মনে হয় এই বাচ্চাটা বেশি বোঝে। আজ ওর ভাই এসেছে। ছবি তুলতে আবদার করেছে। তাই, ওর ভাইয়ের সঙ্গে ছবি তুলছি। তারপর আমার ভাইদের সঙ্গেও ছবি তুলব, তাই তো?’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মিমির মুখে বুল্টির প্রতি এমন ভালোবাসার কথা শুনে আবেগাপ্লুত হয়েছেন অনেক ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর এই আচরণের প্রশংসা করছেন নেটিজেনরা। তাদের মতে, দীর্ঘদিনের সম্পর্ককে তিনি যে সম্মান ও গুরুত্ব দেন, ভিডিওতে তারই প্রকাশ ঘটেছে।
বুল্টি শুধু মিমির ব্যক্তিগত জীবনেই নয়, তার পোষ্যদের দেখাশোনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ দেড় দশক ধরে আন্তরিকতার সঙ্গে অভিনেত্রী ও তার চারপেয়ে সন্তানদের আগলে রাখছেন তিনি। তাই মিমির কাছে বুল্টি এখন আর কেবল বাড়ির পরিচারিকা নন, পরিবারের একজন আপন সদস্য।
এদিকে সিদ্ধার্থের সঙ্গে মিমির বিয়ের গুঞ্জন নিয়ে এখনো অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।








