Logo

প্রেম গোপনেই সুন্দর : অভিনেত্রী কেয়া পায়েল

profile picture
বিনোদন প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৬, ১৮:৫৫
প্রেম গোপনেই সুন্দর : অভিনেত্রী কেয়া পায়েল
ছবি: সংগৃহীত

তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহল সব সময়ই তুঙ্গে থাকে। প্রেম, বিয়ে কিংবা ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়ে কোনো তারকা কথা বললেই তা ঘিরে শুরু হয় আলোচনা। এবার প্রেম ও বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন অভিনেত্রী কেয়া পায়েল। তাঁর মতে, প্রেমের সৌন্দর্য গোপন রাখার মধ্যেই।

বিজ্ঞাপন

সম্প্রতি মালদ্বীপে অবকাশযাপনের সময় কেয়া পায়েলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক যুবকের সঙ্গে অভিজাত একটি রেস্তোরাঁয় পাশাপাশি বসে খাবার খেতে দেখা যায় অভিনেত্রীকে। একপর্যায়ে ওই যুবককে যত্ন করে খাবার খাইয়েও দেন তিনি।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ওই যুবকের সঙ্গে কেয়া পায়েলের প্রেমের সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়। এর মধ্যে নিজের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ তাঁর এই পোস্টের পর গুঞ্জন আরও বাড়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নেটিজেনদের অনেকে মনে করছেন, ভিডিওতে দেখা যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কেয়া পায়েল। কেউ কেউ তাঁর মালদ্বীপ সফরকে নিছক অবকাশযাপনের বদলে প্রেমের সফর হিসেবেও দেখছেন। তবে এ বিষয়ে অভিনেত্রী নিশ্চিত করে কিছু জানাননি।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রেম ও বিয়ে নিয়ে নিজের অবস্থান তুলে ধরে কেয়া পায়েল বলেন, সম্পর্কের কথা প্রকাশ্যে আনার চেয়ে গোপনে রাখতেই তাঁর ভালো লাগে। বিয়ের সিদ্ধান্ত নিলে সে খবর সবাইকে জানাবেন।

অভিনেত্রীর ভাষায়, ‘প্রেম জিনিসটা গোপনে সুন্দর। এটা বলে ফেললে আসলে সৌন্দর্যটা থাকে না। প্রেম ভালো লাগে গোপনে, কেউ জানল না, লুকোচুরি প্রেম। নিজেরা নিজেরা প্রেম করছি। যখন বিয়ে করব, তখন সবাই জানবে যে, হ্যাঁ, আমি বিয়ে করছি। এখন সারা জীবন শুধু ওই থাকবে লাইফে। প্রেম তো ভেঙেও যেতে পারে, বলা যায় না।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD