কেন একা ঘুরতে ভালোবাসেন, ভক্তদের জানালেন প্রভা

শ্রীলঙ্কার মনোরম সমুদ্রসৈকতে অবকাশ কাটাচ্ছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ভ্রমণের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। সেখানেই একা ঘুরতে পছন্দ করার কারণও তুলে ধরেছেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
প্রভা বর্তমানে শ্রীলঙ্কার মিরিসা সৈকতে অবস্থান করছেন। সেখানকার একটি আকর্ষণীয় স্থান থেকে ধারণ করা ভিডিওতে জায়গাটির সৌন্দর্য তুলে ধরেন তিনি। স্থানটি ‘কোকোনাট বিচ’ অথবা ‘কোকোনাট ট্রি হিল’ নামে পরিচিত বলে জানান প্রভা। মনোরম দৃশ্যের পাশাপাশি সেখানকার আবহাওয়াও তাঁর বেশ ভালো লেগেছে।
অন্য একটি ভিডিওতে একা ভ্রমণ নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, অনেকেই জানতে চান, একা একা ঘুরতে গিয়ে তাঁর বিরক্ত লাগে কি না। তবে পছন্দের জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ থাকলে একাকিত্ব তাঁর কাছে বিরক্তির কারণ হয় না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রভা বলেন, ‘আচ্ছা, মানুষ আমাকে বলে আমার একা একা ঘুরতে কি বোর (বিরক্ত) লাগে না? কেন না বোর লাগবে- যদি জায়গা গুলা হয় এমন। আর আমার বন্ধুদের এক্সারসাইজ পছন্দ হয় না। যেসব প্লেসে যাই, সেগুলোতে এত হাঁটতে হয় যে ওরা আসতেই চাইবে না। এক্সকিউজ দিবে; ফুট মাসাজ করতে হবে, লাঞ্চ টাইমে লাঞ্চ করতে হবে, এত হাঁটতে পারবে না। ব্লা ব্লা ব্লা... এই জন্য আমি ওদেরকে রেখে আসি এন্ড আমি একা একা ঘুরতে পারি।’
বন্ধুদের দীর্ঘ পথ হাঁটার অনীহা এবং নানা অজুহাতের কারণে অনেক সময় তাঁদের সঙ্গে নেওয়া সম্ভব হয় না বলে জানান তিনি। তাই নিজের পছন্দমতো জায়গা ঘুরে দেখতে একাই বেরিয়ে পড়েন প্রভা।
এদিকে সমুদ্রের মনোরম পরিবেশে সময় কাটানোর পাশাপাশি সাঁতার কাটার ইচ্ছার কথাও জানিয়েছেন অভিনেত্রী। সব মিলিয়ে শ্রীলঙ্কায় নিজের মতো করে অবকাশ উপভোগ করছেন তিনি।








