Logo

কমলা শাড়িতে নজরকাড়া পরীমনি, নতুন লুকে মুগ্ধ ভক্তরা

profile picture
বিনোদন প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৬, ১৯:১৩
কমলা শাড়িতে নজরকাড়া পরীমনি, নতুন লুকে মুগ্ধ ভক্তরা
কমলা শাড়িতে চিত্রনায়িকা পরীমনি। ছবি-ফেসবুক

শাড়িতে বরাবরই নজর কাড়েন চিত্রনায়িকা পরীমনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। উজ্জ্বল কমলা শাড়ি, সাদা নকশার ব্লাউজ আর গলায় ঝলমলে হার—নতুন কয়েকটি ছবিতে এমন সাজেই ধরা দিয়েছেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করেন পরীমনি। শাড়িজুড়ে রয়েছে সাদা ফুলের নকশা। এর সঙ্গে সাদা কাপড়ের ওপর কমলা চুমকি বসানো ফুলহাতা ব্লাউজ পরেছেন তিনি। গলায় লাল পাথর বসানো পেন্ডেন্ট আর কানে ঝুলন্ত দুল তাঁর সাজে যোগ করেছে বাড়তি মাত্রা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ছবিগুলোতে কখনো মিষ্টি হাসি, কখনো ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনো চোখ বন্ধ করে ভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন পরীমনি। চুলের স্টাইলও নজর কেড়েছে। এক হাত কানের কাছে রেখে হাসিমুখে কিংবা শাড়ির আঁচল ছড়িয়ে নানা ভঙ্গিতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।

নতুন লুক প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী। ছবির মন্তব্যঘরে অনেকে তাঁর সাজ ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘কী সুন্দর!’ আবার কেউ জানিয়েছেন, এই সাজে দারুণ লাগছে পরীমনিকে।

বিজ্ঞাপন

পোশাকের ক্ষেত্রে পরীমনির পছন্দে নানা ধরনের বৈচিত্র্য দেখা যায়। আধুনিক কিংবা পাশ্চাত্য সাজেও নিজেকে তুলে ধরেছেন বহুবার। তবে শাড়িতে তাঁর মোহনীয় উপস্থিতি বারবারই ভক্তদের মুগ্ধ করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD