Logo

নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল পরীমণির নাচ

profile picture
বিনোদন ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৬, ১৪:১০
নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল পরীমণির নাচ
ছবি: সংগৃহীত

জন্মদিনের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি। ভিডিওতে ড্যান্স কোরিওগ্রাফার গোলাম হোসেন কিবরিয়ার সঙ্গে গানের তালে নাচতে দেখা গেছে তাঁকে। ভিডিওটি প্রকাশের পর ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও মন্তব্য।

বিজ্ঞাপন

গত ২৪ অক্টোবর নিজের জন্মদিন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন পরীমণি। প্রতিবছরের মতো এবারও বিশেষ দিনটি ঘটা করে উদযাপন করেন তিনি। অনুষ্ঠানে নাচের পাশাপাশি নতুন সিনেমার ঘোষণাও দেন এই অভিনেত্রী।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাচের ভিডিওটি প্রকাশ করেন পরীমণি। ক্যাপশনে লেখেন, ‘একটু নাচ তো থাকতেই হয়!’

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, গানের তালে কিবরিয়ার সঙ্গে নাচছেন পরীমণি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও তাঁদের নাচ উপভোগ করেন। ভিডিওর শেষ দিকে অভিনেত্রীকে ঘিরে আরও কয়েকজনকে নাচতে দেখা যায়।

বিজ্ঞাপন

ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা নানা মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘পরী, নাচ তুমি করো, কিন্তু হার্টবিট আমাদের বেড়ে যায় কেন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘কেমনে কেমনে জানি পরীমনির বিগ ফ্যান হয়ে যাচ্ছি।’

এর আগে জন্মদিনের এক অনুষ্ঠানে লুঙ্গি পরে নেচে আলোচনায় এসেছিলেন পরীমণি। এবার নতুন নাচের ভিডিও প্রকাশের পর সেই ঘটনাটিও স্মরণ করছেন অনেকে।

পরীমণির সঙ্গে ভিডিওতে নাচতে দেখা যাওয়া গোলাম হোসেন কিবরিয়া পেশায় একজন ড্যান্স কোরিওগ্রাফার। তাঁর নিজস্ব ড্যান্স প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি তিনি একটি ফ্যাশন হাউসও পরিচালনা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরীমণির সঙ্গে কিবরিয়ার দীর্ঘদিনের পরিচয় ও সখ্য রয়েছে। বিভিন্ন সময় তাঁদের একসঙ্গে দেখা গেছে। তাঁদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলে জানা গেছে।

জন্মদিনের অনুষ্ঠানে নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন পরীমণি। তারেক রহমানের পরিচালনায় সিনেমাটির নাম ‘ফারজানা’। সিনেমাটির শুটিংয়ের কাজও অনেকখানি শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে পারে সিনেমাটি।

নতুন সিনেমার ঘোষণা ও নাচের ভিডিও—দুই বিষয়েই এখন আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD